1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানচালক নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উজিরপুর মাদরাসার সামনে মাইক্রোবাসের ধাক্কায় হারেজ আলী (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারেজ দামুড়হুদার বিষ্ণুপুর গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা।

পেশায় তিনি ভ্যানচালক ছিলেন। জানা গেছে, সকালে ভ্যান নিয়ে বের হয়ে বিষ্ণপুর গ্রাম থেকে এক ছাত্রীকে উজিরপুর মাদরাসায় নিয়ে আসেন হারেজ আলী। এ সময় ওই ছাত্রীকে মাদরাসায় নামিয়ে দিয়ে ভ্যান ঘোরানোর সময় চুয়াডাঙ্গা থেকে দামুড়হুদা অভিমুখে যাওয়া বেপরোয়া গতির একটি মাইক্রোবাস ধাক্কা দেয়।

এতে ভ্যান থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন হারেজ আলী। স্থানীয়রা ও মাদরাসার শিক্ষকরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিসহ চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews