1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বন বিভাগের অভিযানে ৪ বস্তা হরিণের মাংস উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

বন বিভাগের অভিযানে ৪ বস্তা হরিণের মাংস উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৮০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // চার বস্তাভর্তি ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ। তবে এ সময় কোনো শিকারিকে আটক করতে পারেনি কর্তৃপক্ষ। বুধবার রাত ১০টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোররা ক্লোজার এলাকা থেকে এসব মাংস জব্দ করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়ি গোয়ালিনী স্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হরিণের মাংস নিয়ে শিকারিরা লোকালয়ে যাওয়ার চেষ্টা করছে। এ সময় কলাগাছি স্টেশনের বনরক্ষীদের সঙ্গে নিয়ে গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোররা ক্লোজার এলাকায় অভিযান চালিয়ে চার বস্তাভর্তি হরিণের মাংস উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৬০ কেজি। তবে ওই সময় বন বিভাগের কর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যায়। যে কারণে শিকারিদের আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। তাছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদেরকে শনাক্ত করে অতি দ্রুত বন আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews