1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বড় জয় আল নাসরের, গোল পেলেন রোনালদো - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বড় জয় আল নাসরের, গোল পেলেন রোনালদো

  • প্রকাশিত : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২১৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সৌদি প্রো লিগের খেলায় রিয়াদ ডার্বিতে আল রিয়াদকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। গতকাল শুক্রবার রাত ১২টায় নিজেদের ঘরের মাঠ আল আওয়াল পার্ক স্টেডিয়ামে মাঠে নামে আল নাসর।

শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে আল নাসর। যে কারণে গোল পেতেও বেশি দেরি হয়নি স্বাগতিকদের। গোল উৎসবের যাত্রাটা শুরু করেন রোনালদো। ম্যাচের ৩১তম মিনিটে প্রথম গোল করেন এই পর্তুগিজ তারকা।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করেন আরেক পর্তুগিজ মিডফিল্ডার ওটাভিও এডমিলসন দা সিলভা মন্তেইরো। এই গোলে অবদান ছিল রোনালদোর। সাবেক রিয়াল মাদ্রিদ তারকার ক্রস থেকে দুর্দান্ত হেডে আল রিয়াদের জালে বল জড়িয়ে দেন ওটাভিও।

ম্যাচের ৬৭তম মিনিটে ব্যবধান ৩-০ করেন এন্ডারসন ট্যালিসকা। এর ১মিনিট পর আল রিয়াদের হয়ে একমাত্র গোল করেন এন্ড্রি গ্রে। ইনজুরি সময়ে (৯০+৪) আরও একটি গোল হজম করে আল রিয়াদ। নিজের দ্বিতীয় ও আল নাসরের হয়ে চতুর্থ গোলটি করেন ট্যালিসকা।

চলতি মৌসুমে সৌদি প্রো লিগের খেলায় ১৬ ম্যাচ খেলে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আল নাসর। ৪৪ পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আল হিলাল। অপরদিকে সমান ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে নীচ থেকে পঞ্চমে আছে আল রিয়াদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews