1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিএনপি-পুলিশ সংঘর্ষে ২ সাংবাদিক ‘গুলিবিদ্ধ’, আহত ৪০ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

বিএনপি-পুলিশ সংঘর্ষে ২ সাংবাদিক ‘গুলিবিদ্ধ’, আহত ৪০

  • প্রকাশিত : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২১১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশ সসদ্যদের সংঘর্ষ হয়েছে। এতে দুইজন সাংবাদিক ‘গুলিবিদ্ধ’ হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া পথচারী ও পুলিশসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।

গুরুতর আহত অবস্থায় মাই টিভির হবিগঞ্জ প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ, দেশ টিভির হবিগঞ্জ প্রতিনিধি আমির হামযা ও মেরাজ মিয়া নামে এক পথচারীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপতালে ভর্তি করা হয়েছে। আহত বাকিদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শায়েস্তানগর এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ চলে। পরে হবিগঞ্জ সদর থানা ও পুলিশ লাইন্সের অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শায়েস্তানগর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

জানা যায়, ১০ ডিসেম্বর আন্তার্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার লঙ্ঘনের শিকার নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের স্বজনদের নিয়ে হবিগঞ্জ জেলা বিএনপির ব্যানারে এক মানববন্ধনের আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাম্মী আক্তার শিফার সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনসহ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনের এক পর্যায়ে হঠাৎ করে একটি ককটেল বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলে। এ সময় বেশ কয়েকটি দোকান ও গাড়ি ভাঙচুর করা হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ খলিলুর রহমান সমকালকে জানান, বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর অতর্কিত ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তিনি বলেন, আমরা এখনও ঘটনাস্থলে রয়েছি। আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews