1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
অস্ত্রের মুখে টার্গেট থেকে হাতিয়ে নেয় সব - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

অস্ত্রের মুখে টার্গেট থেকে হাতিয়ে নেয় সব

  • প্রকাশিত : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৮ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // ‘সালাম পার্টি’ নামে একটি ডাকাত চক্রের সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরই মধ্যে ডাকাত চক্রের মূলহোতা সজলসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে ডিবির ওয়ারী টিম।

প্রথমে চক্রটি একজন ব্যক্তিকে টার্গেট করে। এরপর তাকে সালাম দিয়ে হঠাৎ অস্ত্রের মুখে জিম্মি করে হাতিয়ে নেয় সব টাকা-পয়সা।

গত ৪ ডিসেম্বর সকালে মতিঝিলের রাস্তায় এমনই এক অভিনব ডাকাতির শিকার হন বেসিক ব্যাংকের স্টাফ শাখাওয়াত হোসেন। ওই দিন তার রিকশার গতিরোধ করেন এক অজ্ঞাত ব্যক্তি। এরপর তাকে সালাম দিয়ে পরিচয় জানতে চাওয়া হয়। পরে কোমরে থাকা অস্ত্রের ভয় দেখিয়ে ছিনিয়ে নেয়া হয় ২৪ হাজার টাকা।

এই সালাম দেয়া পার্টির হোতা হলেন সজল। সজলের নেতৃত্বে চক্রটি প্রতিমাসে ১৫ থেকে ১৬টি ছিনতাই-ডাকাতির ঘটনা ঘটিয়ে থাকে। সজলসহ ডাকাত দলের ৭ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের ওয়ারী টিম।

এ বিষয়ে ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, চক্রটি মূলত সালাম পার্টি নামে পরিচিত। সাধারণত সাত থেকে আটজন মিলে এভাবে ছিনতাই করে থাকে। চক্রের মূলহোতা সজলের নামে ১৯টির বেশি মামলা পাওয়া গেছে। এছাড়া চক্রের সবার নামেই একাধিক মামলা রয়েছে। তারা এ বিষয়টি স্বীকারও করেছে।

এদিকে, রাজধানীর গুলিস্তানে আরও ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে ডিবির একটি টিম। সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির পরিকল্পনা করছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এরপরই ৬ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে ডিবির সদস্যরা।

চক্রটি ডাকাতির উদ্দেশ্যে গভীর রাতে ট্রাকযোগে বিভিন্ন এলাকা রেকি করতো বলে জানা গেছে। মালবাহী ট্রাক থামিয়ে তারা চালক হেলপারকে অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল লুট করতো বলেও জানায় ডিবি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews