1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ছয় ম্যাচের সবগুলোতেই জিতলো রিয়াল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ছয় ম্যাচের সবগুলোতেই জিতলো রিয়াল

  • প্রকাশিত : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২০৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // রিয়াল মাদ্রিদ আরও একবার পেলো নাটকীয় জয়। শুরুতে লুকা মদ্রিচের মিসের পর গোল খেয়ে যায় তারা।

পরে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে হোসেলুর জোড়া গোলে এগিয়ে যায় তারা, কিন্তু পরে আবার সমতা টানে ইউনিয়ন বার্লিন। শেষ মুহূর্তে দানি সেবাইয়োসের গোলে অবশ্য স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে তারা।
প্রতিপকক্ষের মাঠে মঙ্গলবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে ৩-২ গোলে জিতেছে রিয়াল। ছয় ম্যাচের সবগুলোতে জিতে ১৮ পয়েন্ট তাদের। গ্রুপের আরেক ম্যাচে ব্রাগাকে ২-০ গোলে হারানো নাপোলি ১০ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে। ব্রাগা ৪ পয়েন্ট নিয়ে ইউরোপা খেলবে, বার্লিনের ২ পয়েন্ট।

ম্যাচের শুরু থেকে আধিপত্য ধরে রাখা রিয়াল প্রথমার্ধের নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে পেনাল্টি পায়। কিন্তু লুকা মদ্রিচ গোল করতে পারেননি শট থেকে। এরপরই এগিয়ে যায় বার্লিন। বক্সের বাইরে বল ক্লিয়ার করার চেষ্টায় পড়ে যান ডিফেন্ডার ডেভিড আলাবা। সুযোগ পেয়ে গোল করেন কেভিন ভলান্ড।

৫৩তম মিনিটে কাছ থেকে করা রদ্রিগোর হেড হাত বাড়িয়ে ফিরিয়ে দেন গোলরক্ষক। ৬১তম মিনিটে রিয়ালকে সমতায় ফেরান হোসেলু। রদ্রিগোর ক্রসে হেডে বল জালে পাঠান তিনি। ১০ মিনিট পর আরেকটি হেডে দলকে এগিয়েও নেন এই স্প্যানিশ।

এরপর ৮৫তম মিনিটে জোরাল শটে সমতা ফেরান অ্যালেক্স ক্রাল। ম্যাচও জমে ওঠে তাতে। ৮৯তম মিনিটে বেলিংহ্যামের পাস ধরে বক্সে ঢুকে লক্ষ্যভেদে রিয়ালকে জয় এনে দেন সেবাইয়োস। গ্রুপে সবার উপরের অবস্থান ধরে রেখেই চ্যাম্পিয়ন্স লিগের পরের পর্বে যায় রিয়াল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews