1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মালয়েশিয়ায় ঘুমন্ত অবস্থায় বিরক্ত করায় বাংলাদেশিকে কুপিয়ে হত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

মালয়েশিয়ায় ঘুমন্ত অবস্থায় বিরক্ত করায় বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৮২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // মালয়েশিয়ার জোহর বারুতে ঘুমানোর সময় বিরক্ত করায় মোহাম্মদ সবুজ (২৮) নামের এক প্রবাসী বাংলাদেশিকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক স্বদেশী।

জোহর বারু ক্লুয়াং এর পুলিশ প্রধান বাহরিন মোহম্মদ নোহ বলেন, সকাল ১০ টার দিকে একজন বাংলাদেশি নাগরিক ফোন করে জানায় একজন ব্যক্তি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে। ঘটনার শিকার মোহাম্মদ সবুজ (২৮) একটি সুপার মার্কেটে কাজ করতো বলে জানা যায়।

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২৫ থেকে ৩০ বছর বয়সী সন্দেহভাজন ৫ জন বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ।

পুলিশ প্রধান বলেন, প্রাথমিক তদন্তে জানা যায় ৫ জন বাংলাদেশী এক সাথে এক ঘরে থাকতো। তাদের মধ্যে একজন স্বীকার করেন তাকে ঘুমন্ত অবস্থায় বিরক্ত করে যে কারণে রাগ করে চাপাতি দিয়ে সবুজ কে আঘাত করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সন্দেহভাজন পাঁচজনকেই জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার কথা রয়েছে। হত্যার দণ্ডবিধির ৩০২ ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews