1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইবি শিক্ষক সমিতির নেতৃত্বে আনোয়ার, মামুনুর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

ইবি শিক্ষক সমিতির নেতৃত্বে আনোয়ার, মামুনুর

  • প্রকাশিত : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৩১ 0 বার সংবাদি দেখেছে

ইবি প্রতিনিধি // ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ সম্পন্ন হয়েছে। এতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন সভাপতি এবং ইংরেজি অধ্যাপক ড. মামুনুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার অধ্যাপক মিজানুর রহমান।

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ড. ধনঞ্জয় কুমার ও কোষাধ্যক্ষ ইব্রাহিম আব্দুল্লাহ। এছাড়াও সদস্য নির্বাচিত হয়েছেন ড. শাহজাহান মণ্ডল, ড. আহসান-উল-আম্বিয়া, ড. মো: আনিছুর রহমান, কে এম শরফুদ্দিন, ড. মো: আমজাদ হোসেন, মো: মাজেদুল হক, ড. মিয়া মো: রাসিদুজ্জামান, সাহিদা আখতার, ড. আসাদুজ্জামান, ড. দেবাশীষ শর্মা।

রিটার্নিং অফিসার অধ্যাপক মিজানুর রহমান বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন সম্পন্ন হয়েছে। মোট ৪০৮ জন ভোটার ছিলেন, যার মধ্যে ২৮২টি ভোট কাস্ট হয়েছে এবং ছয়টি ভোট বাতিল হয়েছে।

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, প্রগতিশীলতার জয় হয়েছে। সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও পরামর্শে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমরা কাজ করব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews