1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নৌকায় ভোট দিন, সুখে-শান্তিতে রাখবো: শেখ হাসিনা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের সাত স্থানে অবরোধ একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন কাজিরহাটে যুবদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬

নৌকায় ভোট দিন, সুখে-শান্তিতে রাখবো: শেখ হাসিনা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৪২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নৌকায় ভোট দিন, সুখে-শান্তিতে রাখবো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সাত জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিন। দেশ থেকে দারিদ্র দূর করে মানুষকে সুখে-শান্তিতে রাখবো। এটাই আমার লক্ষ্য।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রংপুরের মিঠাপুকুরে জায়গীরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নৌকার প্রার্থী রাশেদ রহমানের এক পথসভায় তিনি এ কথা বলেন।

পথসভায় শেখ হাসিনা বলেন, নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই প্রতিটা এলাকায় উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন হয়েছে। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। দেশ এগিয়ে যাচ্ছে।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপির সময় সার চাওয়ায় কৃষককে পুলিশ গুলি করে মেরেছিলো। রংপুরে আগে হাহাকার ছিল। কিন্তু এখন নেই।

তিনি আরও বলেন, রংপুরকে সন্ত্রাসের অভয়ারণ্য বানিয়েছিল বিএনপি। নৌকা মার্কা সরকারে থাকলে মানুষ শান্তিতে থাকে, উন্নয়ন হয়। তাই নৌকা মার্কায় ভোট দিন।

তিনি বলেন, নির্বাচন সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। কোনো রকম গোলমাল যাতে না হয় সে ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে। দেশে শান্তিপূর্ণ ভোট হবে।

এর আগে জেলার তারাগঞ্জে তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী সভা করেছেন শেখ হাসিনা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews