1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এইচএসসিতে জিপিএ-৫ পেল আরও ২৩৬ জন, পাস ১৪৯ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

এইচএসসিতে জিপিএ-৫ পেল আরও ২৩৬ জন, পাস ১৪৯

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৬০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের উত্তরপত্র চ্যালেঞ্জের ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

এতে দুই হাজার ২০৮ জন শিক্ষার্থীর দুই হাজার ২৩৭ বিষয়ের গ্রেড পরিবর্তন হয়েছে। অনুত্তীর্ণ থেকে উত্তীর্ণ হয়েছেন ১৪৯ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৩৬ জন শিক্ষার্থী।

এবার দুই লাখ ৭১ হাজার ৩৩৫টি বিষয়ের জন্য ৬৫ হাজার ৬৯৩ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন বলে বোর্ড সূত্রে জানা গেছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। উত্তীর্ণ হন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। এবার ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

ফল প্রকাশের পরদিন গত ২৭ নভেম্বর ফল পুনঃনিরীক্ষা বা উত্তরপত্র চ্যালেঞ্জের আবেদন শুরু হয়।

শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে এসএমএসের মাধ্যমে ও নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে পরীক্ষার্থীরা ফল দেখতে পারবেন। শিক্ষার্থীরা অনলাইনে নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে ফল জানতে পারবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews