
পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
আজ রোববার বেলা ১১ টায় নগরীর সদর রোড ও বিএনপির দলীয় কার্যালয়ে পৃথক সমাবেশ ও মিছিল করে মহানগর বিএনপি, জেলা শ্রমিক দল ও বরিশাল সদর উপজেলা বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে নগরীর জিলা স্কুল মোড় থেকে মিছিল বের করে বরিশাল মহানগর বিএনপি। এতে মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা অংশ নেয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিতে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল জেলা পরিষদের প্রশাসক এখন কুদ্দুসুর রহমান, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার।
অপরদিকে, নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করে জেলা শ্রমিক দল। পরে তারা একটি মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।
একই সময় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বরিশাল সদর উপজেলা বিএনপি। পরে তাদের আয়োজিত মিছিলে বরিশাল সদর উপজেলার নেতা-কর্মীরা অংশ নেয়।
সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিনের সভাপতিত্বে বক্তব্য দেন, সাইফুল ইসলাম আব্বাস প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা দেশেক অস্তিতিশিল করতে চাচ্ছে।
তাই নেতাকর্মীরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। যারা বিশৃংখলা তৈরি করছে তাদের প্রতিহত করার ঘোষণাা দেন নেতৃবৃন্দরা। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এ সমাবেশে।