1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ক্ষমা চাইলেন নয়নতারা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ক্ষমা চাইলেন নয়নতারা

  • প্রকাশিত : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ২৬৩ 0 বার সংবাদি দেখেছে

বিনোদন ডেস্ক // ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে বেশ কদিন ধরেই আলোচনায় রয়েছেন ভারতীয় দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। তবে সেই আলোচনার রেশ না কাটতেই দর্শকদের কাছে ক্ষমা চেয়ে সমস্যা মেটাতে তৎপর হন নয়নতারা। ভারতের দক্ষিণের এই তুমুল জনপ্রিয় অভিনেত্রী এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন।

জানা গেছে, নয়নতারা অভিনীত সিনেমা ‘অন্নপুরাণী: দ্য গডেস অব ফুড’। যদিও গেল বছরের ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া নিলেশ কৃষ্ণা পরিচালিত এই সিনেমাটি সমালোচকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়! তবে গত ২৯ ডিসেম্বর সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তির পর বেশি সংখ্যক দর্শকের কাছে ছড়িয়ে পড়ায় শুরু হয় বিতর্ক! যেই বিতর্কের মুখেই নেটফ্লিক্স থেকে মুক্তির পর সরিয়ে নেয়া হয় সিনেমাটি। বির্তকের মুখে পড়ে সিনেমার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আগেই ক্ষমা চেয়ে নেওয়া হয়েছিল লিখিতভাবে। এবার এই অভিযোগের প্রেক্ষিতে ক্ষমা চেয়ে নিলেন সিনেমার নাম ভূমিকায় থাকা অভিনেত্রী নয়নতারা।

নয়নতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘‘আমি আমার ছবিতে একটা ইতিবাচক বার্তা দিতে চেয়েছিলাম। কিন্তু হয়তো নিজেদের অজান্তেই ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে ফেলেছি। যে ছবি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে মুক্তি পায়, সেই ছবিকে ওটিটি প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া হবে তা ভাবতে পারিনি। আমি কিংবা আমার টিমের কোনও উদ্দেশ্য ছিল না কারও ভাবাবেগে আঘাত করার। এবং এই বিষয়ের গুরুত্ব আমরা বুঝতে পেরেছি। আমি নিজে এক জন ধার্মিক মানুষ, বিভিন্ন মন্দিরে পুজো দিই কোনও ভাবেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারব না। ’’

শেষে নয়নতারার সংযোজন, ‘‘গত দু’দশক ধরে ইন্ডাস্ট্রি কাজ করছি, জীবনের শুরু সময় থেকে সব সময় ইতিবাচক দিক তুলে ধরার চেষ্টা করেছি। এই ছবির ক্ষেত্রেও তেমনটাই উদ্দেশ্য ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews