1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৫ গোল হজম করে বার্সার হার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

৫ গোল হজম করে বার্সার হার

  • প্রকাশিত : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২৩৩ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // ৮ গোলের রোমাঞ্চকর ম্যাচে শেষদিকে গিয়ে হার দেখল বার্সেলোনা। ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-৫ গোলে হারল জাভির শিষ্যরা। যদিও ২ গোল হজম করে দ্রুত ৩ গোল শোধ দিয়েছিল কাতালানরা। তবে শেষ রক্ষা হয়নি। শেষ মুহূর্তের নাটকীয়তা ও যোগ করা সময়ের ২ গোলে জয়োল্লাসে মাতে ভিয়ারিয়াল। এ ম্যাচ শেষেই বার্সার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাভি। এই মৌসুম শেষেই ইতি টানছেন বার্সা ক্যারিয়ার।

শনিবার লা লিগায় অলিম্পিক স্টেডিয়ামে ভিয়ারিয়ালের কাছে হারে বার্সা। এই হারে লিগ টেবিলে শীর্ষস্থানের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে রইল দলটি। যেখানে ২০২০ সালে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে হারের পর এই প্রথম কোনো ম্যাচে পাঁচ গোল হজম করল বার্সেলোনা।

ম্যাচের ৪১তম মিনিটে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে এগিয়ে যায় ভিয়ারিয়াল। সতীর্থের থ্রো-ইনে বল নিয়ন্ত্রণে নিয়ে ফরোয়ার্ড সরলথ বক্সে ঢুকে পাস দেন পেনাল্টি স্পটের কাছে। আর প্রথম স্পর্শে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন ৩১ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড মরেনো।

বিরতির পর ৫৪তম মিনিটে নিজেদের ভুলে আরও পিছিয়ে পড়ে বার্সেলোনা। জোয়াও কানসেলোর ভুলে বল ধরে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষককে কাটিয়ে ব্যবধান দ্বিগুণ করেন বার্সেলোনার সাবেক উইঙ্গার ইলিয়াস আখোমাচ।

স্বাগতিকরা ৬০তম মিনিটে ব্যবধান কমায়। দুই মিনিট আগে ফেলিক্সের বদলি নামা ফেররান তরেসের থ্রু বল বক্সে নিয়ন্ত্রণে নিতে পারেননি রবের্ত লেভানদোভস্কি। পাশেই থাকা গিনদোয়ান বাঁ পায়ের নিচু শটে লক্ষ্যভেদ করেন।

খেলার ৬৮তম মিনিটে দলকে সমতায় ফেরান দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামা পেদ্রি। কুন্দের ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি সফরকারীরা। বক্সের ভেতর থেকে স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রির শট প্রতিপক্ষের একজনের পা ছুঁয়ে জাল খুঁজে পায়।

দুই মিনিট পর এগিয়েও যায় বার্সেলোনা। গিনদোয়ানের ফ্রি-কিকে বক্সে হেডের জন্য লাফিয়ে ওঠেন আরাউহো। বল ভিয়ারেয়ালের ডিফেন্ডার এরিক বেইলির গায়ে লেগে জালে জড়ায়, আত্মঘাতী গোল।

৮৪তম মিনিটে স্কোরলাইন ৩-৩ করেন গনসালো গেদেস। সতীর্থের লম্বা করে বাড়ানো বল বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে ঢুকে ডান পায়ের শটে গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড। ৯০তম মিনিটে গিনদোয়ানের শটে বক্সে ভিয়ারেয়ালের একজনের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ভিএআরে মনিটরে রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টান তিনি। টিভি ক্যামেরায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান শাভি।

ভিয়ারিয়াল যোগ করা সময়ের নবম মিনিটে আবার এগিয়ে যায়। বক্সে অনেক সুযোগ পেয়েও বল ক্লিয়ার করতে পারেননি বার্সেলোনার খেলোয়াড়রা। আলগা বল পেয়ে জাল খুঁজে নেন সরলথ। আর একেবারে শেষ মুহূর্তে স্বাগতিকদের কফিনে পঞ্চম পেরেক ঠুকে দেন লুইস মোরালেস।

লিগে চলতি আসরে বার্সেলোনার দ্বিতীয় হার এটি। ২১ ম্যাচে ১৩ জয় ও ৫ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে তিনে আছে গতবারের চ্যাম্পিয়নরা। ২২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে ভিয়ারিয়াল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews