1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এবারের বাজেট পরিমিত-বাস্তবসম্মত ও গণমুখী: ওবায়দুল কাদের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

এবারের বাজেট পরিমিত-বাস্তবসম্মত ও গণমুখী: ওবায়দুল কাদের

  • প্রকাশিত : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৯১ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাজেটের মূল প্রতিপাদ্য সুখি সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অঙ্গীকার। বাজেটের মূল লক্ষ্য চলমান সংকট ও অনিশ্চয়তা দূর করা।’

আজ শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রস্তাবিত বাজেটে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্জন সম্ভব হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘এই বাজেট পরিমিত-বাস্তবসম্মত ও গণমুখী। নির্বাচনী ইশতিহারের সঙ্গে বাজেট সঙ্গতিপূর্ণ।’ এ সময় আওয়ামী লীগের পক্ষ থেকে বাজেটকে স্বাগত জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘১৫ বছর আগের বাংলাদেশ ও ১৫ বছর পরের বাংলাদেশ উন্নয়নে আকাশ পাতাল পার্থক্য। বিএনপি সবশেষ বাজেট ছিল ৬৮ হাজার কোটি টাকা।’

বিএনপির আমলে অর্থমন্ত্রী সাইফুর রহমান বাজেটের আগে বিদেশে গিয়ে ভিক্ষা চেয়েছেন বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এ সময় তিনি আরও বলেন, ‘বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ আছে। তবে এর মধ্যে অন্যায় অবৈধ কাজের শাস্তি মওকুফের সুযোগ নেই।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews