1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
২১শে অগাস্ট গ্রেনেড হামলা, হাইকোর্টের রায় রোববার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
উজিরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত উজিরপুর ওটরা ইউনিনের চেয়ারম্যান হিসাবে মোঃ মাসুদ মোল্লারকে দেখত চায় এলাকাবাসীর জ্বালানি সংকটে স্থবির মোংলা বন্দর বাংলা নববর্ষ আয়োজনে  মোল্লাহাটে প্রশাসনের উদ্যোগে সমন্বয় সভা গাজীপুরে গ্রামীণ‌ফো‌নের  গ্রাহকদের নিয়ে বিশেষ আয়োজন অনু‌ষ্ঠিত গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গৌরনদীতে প্রস্তুতিমুলক সভা গৌরনদীতে অটোরিকশার গ্যারেজ থেকে মেকারের অর্ধগলিত লাশ উদ্ধার গৌরনদী চর সরিকল গ্রামে মজুদ করা জ্বালানি তেল জব্দ, জরিমানা যুক্তরাষ্ট্র ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ অর্জন করেছে: ট্রাম্প

২১শে অগাস্ট গ্রেনেড হামলা, হাইকোর্টের রায় রোববার

  • প্রকাশিত : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৮২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার রায় রোববার (১ ডিসেম্বর) ঘোষণা করা হবে। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। শনিবার (৩০ নভেম্বর) আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২১ নভেম্বর শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছিলেন হাইকোর্ট। সে সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো.জসিম সরকার। আসামি পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও শিশির মনির।

গত ৩১ অক্টোবর বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়। এর আগে গত ২৩ অক্টোবর গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনকে নিয়ে গঠিত বেঞ্চে পাঠানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews