1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ওযু না করে কখনো ব্যাট-বল স্পর্শ করত না: মুশফিকের স্ত্রী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ওযু না করে কখনো ব্যাট-বল স্পর্শ করত না: মুশফিকের স্ত্রী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৯২ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মুশফিকুর রহিম। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে রাত ১১টার দিকে এই ঘোষণা দেন ৩৭ বছর বয়সী অভিজ্ঞ ক্রিকেটার। তার অবসরের পর আবেগঘন বার্তায় বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি।

মন্ডির বার্তায় ফুটে উঠেছে ক্রিকেটের প্রতি মুশফিকের নিবেদন, ত্যাগ, দল ও দেশের প্রতি তার মনোভাব। পাশাপাশি সমালোচকদের প্রতিও মুশফিকের স্ত্রীর অনুরোধ, সমালোচনায় যেন লাগাম দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিকের পরিশ্রম ও নিবেদনের কথা তুলে ধরে মন্ডি লিখেন, ‘ওয়ানডে থেকে অবসরের জন্য দারুণ সন্তুষ্টি নিয়ে গর্বের সঙ্গে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয়! দারুণ ওয়ানডে ক্যারিয়ার ছিল তোমার আলহামদুলিল্লাহ…। তোমাকে দেখেছি নিজে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কঠোর পরিশ্রম করতে, ভাঙা পাঁজর নিয়ে খেলতে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য একসঙ্গে ২০টি পেইনকিলার নিয়ে খেলতে!!’

তিনি আরও লিখেন, ‘কখনোই নিজের জন্য খেলোনি তুমি, বরং খেলেছো দল ও দেশপ্রেমের জন্য। ওযু না করে কখনো ব্যাট ও বল স্পর্শ করত না, এমন সৎ একজনকে নিজের পাশে পেয়ে আমি ধন্য।’

মুশফিক লিখেন, ‘তুমি পারিবারিক একজন মানুষ, আমাদের বাচ্চারা তোমার দারুণ পছন্দ করে। আশা করি শাহরোজ তোমার গুণ পাবে এবং তোমাকে জীবনের আদর্শ মানবে। জানি, এটা ছিল কঠিন সিদ্ধান্ত। তবে আরও উজ্জ্বল পথচলা তোমার অপেক্ষায়। আমাদের জন্য এখনও পর্যন্ত যা করেছো, আমাদের পরিবার তাতে সবটুকু তৃপ্ত এবং এটুকুই যথেষ্ট। বাকি দুনিয়া নেতিবাচক কথা বলতে থাকুক…।’

এদিকে সমালোচকদের প্রতি একটি বার্তা দিয়ে লেখার শেষ করেছেন মুশফিকের স্ত্রী, ‘সবশেষে, দুনিয়াকে আমি এটা বলব, কাউকে এতটা সমালোচনা করবেন না যে প্রার্থনার আসরে বসে কাঁদতে হয় আপনাদের জন্য। আমরাও মানুষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews