1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দিল্লিতে চারতলা ভবন ধস, নিহত ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

দিল্লিতে চারতলা ভবন ধস, নিহত ২

  • প্রকাশিত : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৪৩৬ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // ভারতের রাজধানী নয়াদিল্লির ওয়েলকাম এলাকায় একটি চারতলা ভবন ধসে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে এক বছর বয়সী একটি শিশুও রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এখনও কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন।

শনিবার (১২ জুলাই) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। ধসে পড়া ভবনটিতে বসবাসরত একটি পরিবারের ১০ সদস্য এবং পার্শ্ববর্তী কয়েকজন ধ্বংসস্তূপে চাপা পড়েন।

ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয় এবং এখনও তা চলছে। দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে এক নারী ও এক পুরুষের মৃতদেহ উদ্ধার করে জিটিবি হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সকাল ৭টা ৪ মিনিটে ওয়েলকাম থানায় ঈদগাহের কাছে চারতলা ভবন ধসের খবর পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় ভবনের তিন তলা সম্পূর্ণভাবে ধসে পড়েছে।

উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে, এবং কতজন এখনো আটকা আছেন তা নিশ্চিত করার চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews