1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৩৮ বছর বয়সেই মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

৩৮ বছর বয়সেই মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া

  • প্রকাশিত : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৫৪ 0 বার সংবাদি দেখেছে

বিনোদন প্রতিবেদক // ‘পবিত্র রিশতা’ খ্যাত ভারতীয় অভিনেত্রী প্রিয়া মারাঠে মারা গেছেন। মাত্র ৩৮ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেত্রী।

অভিনেত্রী প্রিয়া মারাঠে। ছবি: সংগৃহীত

রোববার (৩১ আগস্ট) মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রিয়া। তিনি ‘পবিত্র রিশতা’ টিভি সিরিয়ালে প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সহঅভিনেত্রী ছিলেন।

 

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ এক বছর ধরে ক্যানসারের আক্রান্ত ছিলেন প্রিয়া। ক্যানসারে আক্রান্ত জানার পর চিকিৎসাও নিয়েছিলেন। কিন্তু অবস্থার উন্নতি হয়নি।
 
 
শেষ পর্যন্ত ক্যানসারের কাছে হার মেনে আজ পরপাড়ে পাড়ি জমান প্রিয়া। তার এ অকাল প্রয়াণে শোকের ছাড়া নেমে এসেছে ভারতীয় শোবিজ অঙ্গনে।
 
 
প্রসঙ্গত, প্রিয়া মারাঠে ১৯৮৭ সালের ২৩ এপ্রিল জন্মগ্রহণ করেন। অভিনয়ের প্রতি ঝোঁক থাকায় মুম্বাইয়ে বেড়ে ওঠা প্রিয়া পড়াশোনা শেষ করেই অভিনয় জগতে পা রাখেন। হিন্দি ও মারাঠি সিরিয়ালে নিয়মিত কাজ করেন। স্ট্যান্ড-আপ কমেডিয়ানও ছিলেন এ অভিনেত্রী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews