1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাকিবদের কোচ হলেন জিম্বাবুয়ের তাইবু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

সাকিবদের কোচ হলেন জিম্বাবুয়ের তাইবু

  • প্রকাশিত : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৪৪৩ 0 বার সংবাদি দেখেছে

টি-টেন লিগে বাংলা টাইগার্সের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তাতেন্দা তাইবু। গতকাল বৃহস্পতিবার নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বাংলা টাইগার্স।

সেখানে তারা লিখেছে, ‘জিম্বাবুয়ের একজন কিংবদন্তি যিনি এক যুগ ধরে দলকে নেতৃত্ব দিয়েছেন। তিনি এখন একজন টাইগার। আমরা তাইবুকে টি-টেন লিগে বাংলা টাইগার্সের ষষ্ঠ মৌসুমের সহকারী কোচ হিসেবে ঘোষণা করতে পেরে আনন্দিত।’

খেলোয়াড়ি জীবনে সাকিব আল হাসানদের মুখোমুখি অনেকবারই হয়েছেন সাবেক জিম্বাবুইয়ান অধিনায়ক তাতেন্দা তাইবু। এবার সেই সাকিবের দলের কোচ হিসেবে নিয়োগ পেলেন তাইবু।

বাংলাদেশি মালিকানাধীন এই দলটির প্রধান কোচের দায়িত্ব রয়েছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। এছাড়া মেন্টরের দায়িত্বে রয়েছেন প্রখ্যাত কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। সবশেষ গতকাল বৃহস্পতিবার দলটির সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জিম্বাবুয়ের সাবেক তারকা ক্রিকেটার তাতেন্দা তাইবু।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews