1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আ. লীগ দুষ্কর্মের কর্মধারা নিখুঁতভাবে সম্পন্ন করে: রিজভী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আ. লীগ দুষ্কর্মের কর্মধারা নিখুঁতভাবে সম্পন্ন করে: রিজভী

  • প্রকাশিত : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৪৮৩ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী সন্ত্রাস ও অপকীর্তির শেষ নেই। বিরোধীদলকে নিশ্চিহ্ন করতে ওরা রক্তাক্ত পথে হাঁটছে। আওয়ামী লীগ দুষ্কর্মের কর্মধারা সম্পন্ন করে অত্যন্ত নিখুঁতভাবে।’

বাগেরহাটে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম ভুঁইয়া তানুকে গুলি করে হত্যা প্রসঙ্গ টেনে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘গতরাতে আওয়ামী দুষ্কৃতিকারীরা বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম ভুঁইয়া তানুকে বাগেরহাট শহরে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে। আওয়ামী লীগ হত্যায় উৎসাহী একটি রাজনৈতিক দল। বিরোধী দলের নিরপরাধ লোকজনদের হত্যার শাস্তি না হওয়ায় দুর্বৃত্তরা সহিংস কার্যাবলী অব্যাহত রেখেছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘ছাত্রলীগ-যুবলীগের মানুষ হত্যার বীরত্বে আওয়ামী শাসকগোষ্ঠী দারুণ উল্লসিত ও উত্তেজিত। মানুষ হত্যায় এদের কলঙ্কের তীব্রতা এতটাই বেশি যে, তারা আর কোনো কিছু লুকিয়ে রাখতেও লজ্জা পাচ্ছে না। এদের সময়ে পিলখানার বিডিআর হত্যা, সাংবাদিক হত্যা, শিক্ষক হত্যা, ছাত্র হত্যা, শ্রমিক হত্যা থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা কোনটিরই কমতি করেনি। যাদের তারা সরকারের বিরোধী মনে করে তাদেরই ধরাতল থেকে অদৃশ্য করতে দ্বিধা করে না। সেই ধারাবাহিকতায় গতকাল হত্যা করা হলো স্বেচ্ছাসেবক দল নেতা নুরে আলম ভুঁইয়া তানুকে।’

তিনি বলেন, ‘শাসকগোষ্ঠী নিজেদের সমষ্টিগত সুখময় জীবন গড়ে তুলতেই বিরোধী পক্ষকে নিশ্চিহ্ন করার এজেন্ডা বাস্তবায়ন করছে। আইন শৃঙ্খলার ধ্বজাধারীরা সরকারের প্রাইভেট বাহিনীর ভূমিকা পালন করতেই ব্যস্ত রয়েছে। সাধারণ গণতান্ত্রিক নিয়ম পদ্ধতি এবং নির্বাচনী রায়ের মধ্য দিয়ে জনগণের চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতাকে আটকিয়ে দিয়ে খুন ও অত্যাচারের পথে হাঁটছে আওয়ামী সরকার। সারাদেশে বিভিন্ন জনপদে যুবলীগ-ছাত্রলীগকে দিয়ে তারা খুনে বাহিনী তৈরী করেছে।’

আজ শনিবার সকালে ইউসুফ বিন জলিলকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘গতকাল শুক্রবার সকালে কক্সবাজার জেলার রামু থেকে র‌্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ইউসুফ বিন জলিলসহ তার সঙ্গে থাকা কয়েকজন বিএনপি কেন্দ্রীয় নেতাকে। সবাইকে ছেড়ে দেওয়া হলেও ইউসুফ বিন জুয়েলকে আটকে রাখে র‌্যাব-১৫। কিন্তু পরবর্তীকালে ইউসুফকে আটকিয়ে রাখার কথা র‌্যাব-১৫ অস্বীকার করতে থাকে। বারবার খোঁজ নিলেও র‌্যাব-১৫ ইউসুফের কোন হদিস দিতে চান না। এটি আওয়ামী আইনশৃঙ্খলা বাহিনীর এক নির্মম চিরচেনা সংস্কৃতি।’

আজ সকালে সাবেক যুবদল নেতা ইউসুফ বিন জলিলকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তিনি আরও বলেন, ‘ইউসুফ বিন জলিলকে প্রথমে গুম এবং পরে ডিবির কাছে হস্তান্তরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি তার বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহাসহ এই মুহূর্তে নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি। ’

বাধা ডিঙ্গিয়ে ফরিদপুরে গণসমাবেশ চলছে। সকল বাধা ডিঙ্গিয়ে আজ শনিবার বেলা ১১টা থেকে ফরিদপুরে বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। এ প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, ‘ফরিদপুরে বিএনপির ঐতিহাসিক গণসমাবেশ চলছে । যদিও সমাবেশকে বাধা দেওয়ার কমতি করেনি সরকার। রাজবাড়ী, ফরিদপুরসহ বিভিন্ন জেলায় বিএনপি নেতাকর্মীদের খুঁজতে বাড়িতে বাড়িতে পুলিশের হানা দেওয়া, গোপালগঞ্জ থেকে ফরিদপুরগামী এবং ঢাকা থেকে ফরিদপুরগামী বাস বন্ধ করে দেয়া ইত্যাদি অপকৌশল গ্রহণ করা হয়েছে। ’

ফরিদপুরে মোবাইল ইন্টারনেট বন্ধ জানিয়ে তিনি বলেন, ‘আজ সকাল থেকে ফরিদপুরে মোবাইলের সব নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারের ইন্ধনেই এই অঘোষিত ধর্মঘট, পুলিশি হয়রানি এবং মোবাইলের নেটওয়ার্ক বন্ধ করা সত্ত্বেও এ মূহূর্ত পর্যন্ত অভাবনীয় লোক সমাগম হতে শুরু করেছে। মানুষ নানাভাবেই নিজেরা বিভিন্ন বাহনে সমাবেশস্থলের দিকে বানের পানির মতো এগিয়ে যাচ্ছে। সরকারের কোনো বাধাকেই ফরিদপুর বিভাগের জনগণ ও নেতাকর্মীদের আটকাতে পারেনি। সকল বাধা ডিঙ্গিয়েই গত পরশু থেকেই ফরিদপুর শহরে সমাবেশস্থলে মানুষ আসতে শুরু করেছে। আজ ফরিদপুর শহর ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews