1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘আমি পাখি হবো’ দিয়ে ফিরছেন দেবশ্রী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

‘আমি পাখি হবো’ দিয়ে ফিরছেন দেবশ্রী

  • প্রকাশিত : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৮ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন প্রতিবেদক // ‘তুফান’ সিনেমার ‘লাগে উরাধুরা’ দিয়ে ২০২৪ সালে দেশজুড়ে আলোড়ন তুলেছিলেন দেবশ্রী অন্তরা। প্রীতম হাসানের সঙ্গে সেই ডুয়েট গানের আকাশচুম্বী সাফল্যের পর দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও নতুন গান নিয়ে ফিরছেন এই গায়িকা। ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন গান ‘আমি পাখি হবো’। তবে এবার তিনি হাজির হচ্ছেন ভিন্ন এক আবহে, ব্যান্ড ‘এক্সকেইপ’-এর সঙ্গে একটি বিশেষ কোলাবরেশনে।

গানটিতে অন্তরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আবীর সাদাফ। ‘আমি পাখি হবো’ গানটি কেবল একটি একক গান নয়, এটি মূলত ‘স্ট্রিংস বিয়ন্ড বর্ডারস’ শীর্ষক একটি আন্তর্জাতিক সংগীত উদ্যোগের অংশ। সীমানা ছাড়িয়ে বিশ্বদরবারে বাংলা গানকে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই এই প্রজেক্টটি হাতে নিয়েছে ব্যান্ড এক্সকেইপ।

এই গানের অন্যতম বড় আকর্ষণ এর মিউজিক ভিডিও, যা সম্পূর্ণ এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। ভিডিও প্রোডাকশনে ছিল হাইপার কাটস প্রোডাকশন। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ব্যান্ডের দুই সদস্য কাজী রিন্টু ও আবীর সাদাফ। মিক্স-মাস্টারিং করেছেন বখতিয়ার হোসেন।

দীর্ঘ বিরতি ও ফেরা প্রসঙ্গে দেবশ্রী অন্তরা জানান, ‘লাগে উরাধুরা’র অভাবনীয় সাফল্যের পর শারীরিক অসুস্থতার কারণে অনেকটা সময় তাকে গান থেকে দূরে থাকতে হয়েছিল। সেই কঠিন সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, “অসুস্থতা আমাকে থামিয়ে দিতে চাইলেও সংগীত কখনও আমায় ছাড়েনি। ‘আমি পাখি হবো’ গানটি আমার জন্য এক নতুন শুরু। এটি আমার ক্যারিয়ারের প্রথম ব্যান্ড কোলাবরেশন, তাই এই কাজটি নিয়ে আমি দারুণ রোমাঞ্চিত। আশা করছি, শ্রোতারা আবারও আমার গানের সঙ্গে সংযোগ খুঁজে পাবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews