1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
একদিন আগেই ঢাকায় হাজির পাকিস্তান ক্রিকেট দল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

একদিন আগেই ঢাকায় হাজির পাকিস্তান ক্রিকেট দল

  • প্রকাশিত : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৯১ 0 বার সংবাদি দেখেছে

১১ মার্চ থেকে ওয়ানডে সিরিজ শুরু। তিন ম্যাচের সিরিজের জন্য ৯ মার্চ ঢাকায় আসার কথা ছিল পাকিস্তান ক্রিকেট দলের। একদিন আগেই ঢাকায় পা রাখল তারা। বিসিবি ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছে।

শাহিন শাহ আফ্রিদিরা আজ ভোর রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন। বিমানবন্দরেই তারা সেহরি সাড়েন। এরপর যান টিম হোটেলের উদ্দেশে। বিসিবি তাদের ফুল দিয়ে স্বাগত জানিয়েছে। ফেসবুকে পাকিস্তান দলের একটি ছবি দিয়ে তারা লেখে, ‘বাংলাদেশে স্বাগতম। ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান দল বাংলাদেশে পৌঁছেছে।’


ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা শুরু হওয়ায় সিরিজটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আক্রমণ পাল্টা আক্রমণের কারণে আকাশপথে চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। পাকিস্তান চলে আসায় আর অনিশ্চয়তা রইল না।


১৩ মার্চ দ্বিতীয় ও ১৫ মার্চ হবে তৃতীয় ম্যাচ। সবগুলো ম্যাচের ভেন্যু মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে বেলা ২টা ১৫ মিনিটে। সিরিজ শেষে ১৬ মার্চ পাকিস্তান দল দেশের উদ্দেশ্য রওনা দেবে।

 

পিসিবি গত ৪ মার্চ এই সিরিজের দল ঘোষণা করে। চমকে ঠাঁসা স্কোয়াডে জায়গা হয়নি সাবেক অধিনায়ক বাবর আজমের। টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের খেসারত দিয়ে তাকে বাদ পড়তে হলো ওয়ানডে ফরম্যাটের দল থেকে। যদিও সাম্প্রতিককালে এই ফরম্যাটে তার পারফরম্যান্স অপেক্ষাকৃত উজ্জ্বল। ভবিষ্যতের দল গোছানোর কথা ভেবেই তাকে এই সফরে রাখা হয়নি বলে মনে করা হচ্ছে।

১৫ সদস্যের দলের নেতৃত্বভার বাঁহাতি পেসার শাহিন আফ্রিদির কাঁধে। দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ছয় ক্রিকেটার। তারা হলেন- আব্দুল সামাদ, মাআজ সাদাকাত, মোহাম্মদ গাজী ঘোরি, শাদ মাসুদ, সাহিবজাদা ফারহান এবং শামিল হুসেন। এদের মধ্যে আব্দুল সামাদ, মাআজ সাদাকাত, শাদ মাসুদ এবং শামিল হুসেন সাম্প্রতিককালে আবু ধাবিতে পাকিস্তান শাহিনসের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলেছেন।

পাকিস্তান স্কোয়াড
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফাইসাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাআজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), শাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা এবং শামিল হুসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews