1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জাগ্রত বরিশালের উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

জাগ্রত বরিশালের উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪৫ 0 বার সংবাদি দেখেছে
75

মোহাম্মদ আমীন // পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালে দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) ২৩ রমজান নগরীর আমতলা পানির ট্যাংকি সংলগ্ন ব্ল্যাক কুইন চাইনিজ রেস্টুরেন্টে জাগ্রত বরিশাল স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা নগরীর অসহায় ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। পরে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে ইফতার ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ মোখলেছুর রহমান, কৃষি কর্মকর্তা রাফিজা খাতুন, শিক্ষিকা সাইমুন, সাংবাদিক সালেহ টিটু, মোহাম্মদ আমিন, ওয়াসিমুল বাড়ী, রাকিবউদ্দিন, হুমায়রা ইসলাম, মারিয়া, আক্তার, তাছমিয়া, ফারজানা, ছায়মা, ঐশী, হেলেনাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা ও সার্বিক সঞ্চালনায় ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি বেলাল আহমেদ শান্ত। এছাড়া সহকারী পরিচালক বাকেরা আহমেদ দীপা অনুষ্ঠানের সমন্বয় করেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews