1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লিভারপুলের কোচ হতে পারেন আলনসো - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০২ মে ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
ভিডিও দেখে পদ্মার মাছ কিনলেন লন্ডনের নাগরিক এড্রিয়ান প্রধানমন্ত্রী রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের কাজ করছেন: মির্জা ফখরুল মালিক-শ্রমিকের মধ্যে ইনসাফের সম্পর্কে বিশ্বাসী জামায়াত: শফিকুর রহমান দেশের অর্থনীতির ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু পাঁচ নদীর পানি বিপৎসীমার উপরে কিছু মহল দেশকে ‘বন্ধুহীন’ বানাতে চায় পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা গৌরনদীতে মহান মে দিবস উপলক্ষে র্যালী ও শ্রমিক সমাবেশ। গৌরনদী প্রতিনিধি। বরিশালের গৌরনদী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শুক্রবার বর্ণাঢ্য র্যা লী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গৌরনদী বাসষ্টান্ড দলীয় কার্যালয় থেকে র্যা লী বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফ,, সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান খোকন, গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান আকবর, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক গাজী আবুবকর। বক্তব্য রাখেন গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, উপজেলা শ্রমিক দলের মনিরুজ্জামান। একইদিন ইমারত শ্রমিক ইউনিয়নী গৌরনদী বাসস্ট্যান্ড শাখার উদ্যোগে র্যা লী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী ইমারত শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রভাষক মোহাম্মদ আলী শরীফ, মোঃ শহিদুল ইসলাম খান। বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোহাম্মদ ইয়াসিন ফকির মোহাম্মদ আলাউদ্দিন সরদার সহ অন্যান্যরা। গৌরনদীতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ।

লিভারপুলের কোচ হতে পারেন আলনসো

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৬২ 0 বার সংবাদি দেখেছে

হতাশাজনক একটা মৌসুম কাটাচ্ছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুল। আর্নে স্লটের অধীনে প্রথম মৌসুমে লিগ শিরোপা জেতা অলরেডরা এই মৌসুমে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হবে তা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। আর বাজে ফলের খেসারত দিতে হতে পারে কোচ স্লটকে। লিভারপুল ২০২৫-২৬ মৌসুমের শেষ নাগাদ এই ডাচ কোচের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, আগামী মৌসুমের জন্য চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করা স্লটের চাকরি টিকিয়ে রাখার জন্য ন্যূনতম শর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। কিন্তু লিভারপুলের সেই লক্ষ্য অর্জন এখনও অনিশ্চিত।


জার্মান গণমাধ্যম বিল্ডের দাবি, বায়ার লেভারকুসেন ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ শাবি আলনসো লিভারপুলে স্লটের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় আছেন। ২০২৪ সালে লিভারপুল প্রথম এই স্প্যানিশ কোচের সঙ্গে যোগাযোগ করার পর থেকেই দুই পক্ষের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রয়েছে।


খেলোয়াড় হিসেবে ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত অ্যানফিল্ডে কাটিয়েছেন আলনসো। এরপর তিনি রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখে খেলেন। ২০১৭ সালে অবসর নেওয়ার পর নিজের দেশ বাস্ক অঞ্চলে ফিরে রিয়াল সোসিয়েদাদের বি দলের কোচিং দিয়ে শুরু করেন, পরে লেভারকুসেনে প্রধান কোচের দায়িত্ব পান।

লেভারকুসেনের হয়ে ২০২৩-২৪ মৌসুমে তিনি অপরাজিত থেকে লিগ ও কাপ ডাবল জেতেন, যা তাকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা কোচ হিসেবে প্রতিষ্ঠিত করে। যদিও সম্প্রতি রিয়াল মাদ্রিদে সংক্ষিপ্ত মেয়াদের পর তিনি চাকরি হারিয়েছেন, তবুও তার চাহিদা কমেনি।


বিল্ড আরও জানিয়েছে, সাম্প্রতিক আলোচনায় আলনসো মৌসুমের মাঝপথে লিভারপুলের দায়িত্ব নিতে রাজি হননি। ফলে আপাতত স্লটই কোচ হিসেবে থাকছেন, তবে গ্রীষ্মে পরিস্থিতি বদলাতে পারে।

আরও জানা গেছে, দুই বছর আগেও লিভারপুলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন আলনসো। তখন ক্লাবটি ইয়ুর্গেন ক্লপের স্থলাভিষিক্ত হিসেবে স্লটকে নিয়োগ দেয়, যিনি গত মৌসুমে দলকে লিগ শিরোপা এনে দেন।
 
স্পোর্ট বিল্ডের মতে, এবার লিভারপুল যদি আনুষ্ঠানিক প্রস্তাব দেয় এবং আলনসোর শর্তগুলো পূরণ করে, তাহলে তিনি দায়িত্ব নিতে প্রস্তুত।

সব মিলিয়ে, অনেকের মতে আলনসোকে লিভারপুলে আনা যৌক্তিক হতে পারে। তার ক্লাবের সঙ্গে পূর্বের সম্পর্ক এবং সমর্থকদের ভালোবাসা তাকে শুরুতেই বাড়তি সমর্থন দেবে। অন্যদিকে, স্লট যদি বিদায় নেন, তবুও তার সিভিতে প্রিমিয়ার লিগ শিরোপা থাকায় নতুন ক্লাব পেতে খুব বেশি সময় লাগবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

গৌরনদীতে মহান মে দিবস উপলক্ষে র্যালী ও শ্রমিক সমাবেশ। গৌরনদী প্রতিনিধি। বরিশালের গৌরনদী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শুক্রবার বর্ণাঢ্য র্যা লী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গৌরনদী বাসষ্টান্ড দলীয় কার্যালয় থেকে র্যা লী বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফ,, সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান খোকন, গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান আকবর, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক গাজী আবুবকর। বক্তব্য রাখেন গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, উপজেলা শ্রমিক দলের মনিরুজ্জামান। একইদিন ইমারত শ্রমিক ইউনিয়নী গৌরনদী বাসস্ট্যান্ড শাখার উদ্যোগে র্যা লী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী ইমারত শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রভাষক মোহাম্মদ আলী শরীফ, মোঃ শহিদুল ইসলাম খান। বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোহাম্মদ ইয়াসিন ফকির মোহাম্মদ আলাউদ্দিন সরদার সহ অন্যান্যরা।

Theme Customized By BreakingNews