1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৪০ বছর পর বিশ্বকাপে ইরাক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

৪০ বছর পর বিশ্বকাপে ইরাক

  • প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ 0 বার সংবাদি দেখেছে

জুনে উত্তর আমেরিকায় বসতে যাওয়া বিশ্বকাপে শেষ দল হিসেবে জায়গা নিশ্চিত করলো ইরাক। আন্তঃমহাদেশীয় প্লে-অফে দক্ষিণ আমেরিকার দল বলিভিয়াকে হারিয়ে দীর্ঘ ৪০ বছর পর বিশ্বকাপের মূলমঞ্চে জায়গা করে নিলো এশিয়ার দেশটি। আন্তঃমহাদেশীয় আরেকটি প্লে-অফে জ্যামেইকাকে হারিয়ে ৫২ বছরের খরা ঘুচিয়েছে ডিআর কঙ্গো।

বুধবার (১ এপ্রিল) গুয়াডালপের এস্তাদিও বিবিভিএ’তে আন্তঃমহাদেশীয় প্লে-অফে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়লো ইরাক। দীর্ঘ ৪০ বছর অপেক্ষার পর বিশ্বকাপে জায়গা করে নিলো মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশটি।


প্রথমার্ধের দশম মিনিটেই আলী আল-হামাদির গোলে এগিয়ে যায় ইরাক। তবে ৩৮ মিনিটে বলিভিয়াকে সমতায় ফেরান মইজেস পানিয়াগুয়া।


দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ইরাককে ফের এগিয়ে দেন আয়মান হুসেইন। এই লিড শেষ পর্যন্ত ধরে রেখে স্বপ্নের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ইরাক।
 

১৯৮৬ বিশ্বকাপে জায়গা পেয়েছিল ইরাক। সেবার গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল ইরাক। সেবারই প্রথম বিশ্বকাপ খেলে তারা। এর আগে ১৯৭৮ সালের বিশ্বকাপে সুযোগ পেলেও নিজেদের প্রত্যাহার করে নিয়েছিল ইরাকিরা।


ইতিহাস গড়েছে সেন্ট্রাল আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)। জাপোপানের আক্রন স্টেডিয়ামে বুধবার (১ এপ্রিল) আরেকটি আন্তঃমহাদেশীয় প্লে-অফে ক্যারিবিয়ান রাষ্ট্র জ্যামেইকাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ডিআর কঙ্গো।
 
নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্রয়ে শেষ হলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। ১০০ মিনিটের মাথায় এক্সেল তুয়ানজেবে জয়সূচক গোলটি করেন।

পূর্বে জায়ারে নামে পরিচিত দেশটি ১৯৭৪ সালে বিশ্বকাপ খেলেছিল। ১৯৯৭ সালে নতুন নাম নেয়ার পর এবারই প্রথম বিশ্বকাপের মূলমঞ্চে জায়গা কপরে নিলো তারা। অর্থাৎ দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপে খেলতে যাচ্ছে ডিআর কঙ্গো। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews