1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাফজয়ী দলের জন্য ছাদখোলা বাস - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

সাফজয়ী দলের জন্য ছাদখোলা বাস

  • প্রকাশিত : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৬৬ 0 বার সংবাদি দেখেছে

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের ঐতিহাসিক সাফল্যের পর দেশে ফিরছে বাংলাদেশ যুব দল। তাদের বরণ করে নিতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সংস্থাটির মিডিয়া বিভাগ জানিয়েছে, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হবে এই শোভাযাত্রা। ছাদ খোলা বাসে করে চ্যাম্পিয়ন দলকে নিয়ে যাওয়া হবে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটার পর্যন্ত, যেখানে শেষ হবে এই বর্ণিল আয়োজন।

 

হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে আনুমানিক রাত ৭টা ৩০ মিনিটে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে সাফজয়ী ফুটবলারদের। দেশের ফুটবলে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় এই অর্জনকে ঘিরে আয়োজন করা হয়েছে এই বিশেষ অনুষ্ঠান।
 
বাংলাদেশ ফুটবল ফেডারেশন সমর্থক ও সাধারণ জনগণকে এই শোভাযাত্রা এবং সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে চ্যাম্পিয়ন দলকে শুভেচ্ছা জানাতে আহ্বান জানিয়েছে।
 
এর আগে শুক্রবার (৩ এপ্রিল)  শিরোপার লড়াইয়ে ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশের যুবারা। নির্ধারিত সময়ের খেলায় গোলশূন্য ড্রয়ে শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ৩-৩ সমতায় যখন ম্যাচের ভাগ্য ঝুলে থাকে, তখন শেষ শট নিতে এগিয়ে আসেন রোনান সুলিভান। গোল হলেই শিরোপা বাংলাদেশের, আর মিস মানেই আরেকটি সুযোগ ভারতের। চাপের সেই মুহূর্তে অবিশ্বাস্য ধীরস্থিরতায় ‘পানেনকা’ শটে বল জালে জড়ান রোনান। মুহূর্তেই গ্যালারি ভরে ওঠে লাল-সবুজের উল্লাসে। সে উল্লাসকে এবার দেশের মাটিতেও ছড়িয়ে দিতে ভিন্ন রকম আয়োজনের সিদ্ধান্ত নিলো বাফুফে।
 
এর আগে নারী দল একাধিকবার এমন বর্ণিল সংবর্ধনা পেয়েছিল। বয়সভিত্তিক হলেও পুরুষ দল প্রথমবার এমন কোনো আয়োজনের অংশ হতে যাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews