1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শেষ হচ্ছে কাবরেরা অধ্যায় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

শেষ হচ্ছে কাবরেরা অধ্যায়

  • প্রকাশিত : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১২৩ 0 বার সংবাদি দেখেছে

জাতীয় ফুটবল দলে কোচ বদলের পথে হাঁটছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বর্তমান হেড কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে চুক্তি আর বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফলে খুব শিগগিরই নতুন কোচ নিয়োগের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে ফেডারেশন।

বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু শনিবার (৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যেই নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তিনি বলেন, ‘আজ থেকেই নতুন কোচের সিভি নেয়া শুরু হবে। কাবরেরা যদি আবারও দায়িত্ব নিতে চান, তাকেও অন্য প্রার্থীদের মতো ইন্টারভিউ দিয়ে আসতে হবে।’

 

২০২২ সালের জানুয়ারিতে স্প্যানিশ কোচ কাবরেরাকে দায়িত্ব দেয় বাফুফে। তার অধীনে বাংলাদেশ দল কিছু ইতিবাচক পারফরম্যান্স দেখালেও ধারাবাহিক সাফল্যের অভাব নিয়ে সমালোচনা ছিল। বিশেষ করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রত্যাশিত উন্নতি না হওয়ায় কোচিং প্যানেলে পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করছে ফেডারেশন।
 
বর্তমান চুক্তি অনুযায়ী কাবরেরার মেয়াদ চলতি বছরের এপ্রিলেই শেষ হচ্ছে। সেই চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়ে নতুন পরিকল্পনায় এগোচ্ছে বাফুফে। ফেডারেশনের লক্ষ্য, দীর্ঘমেয়াদে দলকে প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে যেতে সক্ষম এমন একজন অভিজ্ঞ কোচ নিয়োগ দেওয়া।
 
নতুন কোচ নিয়োগের ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা, যুব উন্নয়ন পরিকল্পনা এবং আধুনিক ফুটবল দর্শনের ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে। আবেদন প্রক্রিয়া শেষে সংক্ষিপ্ত তালিকা তৈরি করে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করবে বাফুফে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews