1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে মৎস্য কর্মকর্তাদের ওপর হামলা, আহত ৩ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশালে মৎস্য কর্মকর্তাদের ওপর হামলা, আহত ৩

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৩১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

জাটকাবিরোধী অভিযানে যাওয়ার সময় স্থানীয় চিহ্নিত কতিপয় ব্যক্তির হুকুমে মৎস্য অধিদপ্তরের তিন কর্মচারীর ওপর হামলার ঘটনা ঘটেছে।

 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পুরাতন স্টিমারঘাট সংলগ্ন বালুমহাল স্টেডিয়ামের সন্নিকটে এ ঘটনা ঘটে।

 

 

 

হামলায় মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নাজিম উদ্দিন, মো. শামীম ও সিয়াম হোসেন রক্তাক্ত জখম হন। খবর পেয়ে অভিযানিক দলের অন্যান্য কর্মকর্তারা স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ সময় হামলাকারীরা অভিযানে ব্যবহৃত একটি মোটরসাইকেলও ব্যাপক ভাঙচুর করে।

 

 

হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিন জানান, রাতে স্পিডবোটে নদীতে জাটকাবিরোধী অভিযান পরিচালনার জন্য তাদের একটি দল স্টিমারঘাট এলাকায় অবস্থান করছিল। ওই দলে যোগ দিতে তারা মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পথিমধ্যে বালুমহাল স্টেডিয়ামের কাছে পৌঁছালে তাদের মোটরসাইকেল লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে মোটরসাইকেল থামিয়ে স্থানীয় মোহাম্মদ হোসেন গাজী ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

 

 

তিনি আরও জানান, হামলায় তারা তিনজনই আহত হন এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি ব্যাপকভাবে ভাঙচুর করা হয়।

 

 

মেহেন্দীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদ্দিন জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews