1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হামজাদের কোচ বাছাইয়ের সংক্ষিপ্ত তালিকায় ১০ জন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

হামজাদের কোচ বাছাইয়ের সংক্ষিপ্ত তালিকায় ১০ জন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২০ 0 বার সংবাদি দেখেছে
ক্রীড়া প্রতিবেদক // চার বছরের বেশি সময় বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব পালন করা স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরার চুক্তি শেষ। বাফুফে হামজাদের জন্য নতুন কোচ খুঁজছে। এ জন্য আজ জাতীয় দল কমিটির সভাও হয়েছে।

ফর্টিজে ঘণ্টা দেড়েক জাতীয় দল কমিটির সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু মিডিয়ায় ব্রিফ করেছেন। কোচ নিয়োগের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘বিশেষ কমিটি একটি তালিকা দিয়েছিল। সেই তালিকা সোমবারের সভায় আরও সংক্ষিপ্ত হয়েছে। দশ জনের তালিকা থেকে আগামী তিন দিনের মধ্যে কোচের বিষয়টি চূড়ান্ত হবে।’ আমিরুল ইসলাম বাবু আগামী তিন দিনের মধ্যে কোচ নিয়োগের বিষয় রফাদফা করার কথা বললেও এটি মে মাসের মাঝামাঝি পর্যন্ত গড়াতে পারে। এই তিন-চার দিন মূলত অতি সংক্ষিপ্ত তালিকায় থাকা কোচদের অনলাইনে সরাসরি সাক্ষাৎকার নেওয়া হবে। ব্রাজিল, জার্মানির কোচরা রয়েছেন অতি সংক্ষিপ্ত তালিকায়। বেতন, সুযোগ সুবিধা অন্য বিষয়গুলো আলোচনা হবে দুই পক্ষের মধ্যে।

বাফুফে জাতীয় দলের জন্য বিদেশি কোচের পাশাপাশি গোলরক্ষক কোচের জন্যও বিজ্ঞপ্তি দিয়েছিল। সেই তালিকাও দশ জনে নেমে এসেছে। তবে বাফুফে হেড কোচের পছন্দ প্রাধান্য দিচ্ছে, ‘আমরা একটা তালিকা করেছি। এরপরও হেড কোচ যিনি হবেন তার কাছে গোলরক্ষক, ফিটনেস কোচ ভালো থাকলে সেটা নিয়েও আলোচনা হতে পারে। তাই আমরা হেড কোচ নিয়েই আগে সিদ্ধান্ত নিতে চাই।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews