1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লঞ্চ ভাড়া বাড়ল ঢাকা মেহেন্দিগঞ্জ রুটে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে হত্যার হুমকি উজিরপুরে সানুহার-ধামুরা সড়ক সংস্কার কাজের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সান্টু স্ত্রীকে দেখতে খুলনা থেকে কাজিরহাটে নতুন জামাই, শ্বশুরের লোকজনের হামলার অভিযোগ উজিরপুরে বাসে যাত্রীর ছদ্মবেশে গাঁজা বহন, দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বেতাগীতে স্কুলে শর্ট সার্কিট, আতঙ্কে আহত ১৫ শিক্ষার্থী বরিশালে পৃথক অভিযানে ২৯ জন গ্রেফতার আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

লঞ্চ ভাড়া বাড়ল ঢাকা মেহেন্দিগঞ্জ রুটে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৫৭ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক। দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী নৌযানের যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন নির্ধারিত ভাড়ার হিসাবে ঢাকা-মেহেন্দিগঞ্জ রুটে লঞ্চ ভাড়া ৩০০ টাকা থেকে বেড়ে ৩২৩ টাকা নির্ধারিত হতে পারে কাগজ-কলম এর হিসাব অনুযায়ী। তবে বাস্তবে যাত্রীদের কাছ থেকে ৩৩০ টাকা পর্যন্ত আদায় করা হতে  বলে ধারণা করা হচ্ছে, তবে অনেকে বলছে ৩২৫ টাকা ভাড়া নেওয়াই সমীচীন হবে। আজ থেকেই নতুন এ ভাড়া কার্যকর হচ্ছে।
মঙ্গলবার (৫ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন ভাড়ার হার ঘোষণা করা হয়। জনস্বার্থে পুনর্নির্ধারিত এই ভাড়া গতকাল থেকেই কার্যকর করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯-এর বিধি ২৭ মোতাবেক যাত্রীভাড়া বৃদ্ধি করা হয়েছে।
নতুন হার অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৭৭ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য জনপ্রতি ভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করা হয়েছে।
এছাড়া সর্বনিম্ন যাত্রীভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছন্দা পাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি ইতোমধ্যে সংশ্লিষ্ট সব বিভাগে পাঠানো হয়েছে। একইসঙ্গে এটি বাংলাদেশ গেজেটে প্রকাশ এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোডের নির্দেশনাও দেওয়া হয়েছে।
ভাড়া পুনর্নির্ধারণের এ সিদ্ধান্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং লঞ্চ মালিক সমিতিসহ সংশ্লিষ্ট সব পক্ষকে অবহিত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews