1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্ত্রীকে দেখতে খুলনা থেকে কাজিরহাটে নতুন জামাই, শ্বশুরের লোকজনের হামলার অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে হত্যার হুমকি উজিরপুরে সানুহার-ধামুরা সড়ক সংস্কার কাজের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সান্টু স্ত্রীকে দেখতে খুলনা থেকে কাজিরহাটে নতুন জামাই, শ্বশুরের লোকজনের হামলার অভিযোগ উজিরপুরে বাসে যাত্রীর ছদ্মবেশে গাঁজা বহন, দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বেতাগীতে স্কুলে শর্ট সার্কিট, আতঙ্কে আহত ১৫ শিক্ষার্থী বরিশালে পৃথক অভিযানে ২৯ জন গ্রেফতার আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

স্ত্রীকে দেখতে খুলনা থেকে কাজিরহাটে নতুন জামাই, শ্বশুরের লোকজনের হামলার অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ 0 বার সংবাদি দেখেছে

রাসেল কবির,কাজিরহাট।। 

প্রায় এক বছর হয়েছে বিবাহ করেছি। খুলনা থেকে এই প্রথম আন্দার মানিক ইউনিয়নের আন্দামানিক গ্রামে আসলাম স্ত্রীকে দেখতে শশুর বাড়ি বেলাবো। কোন কিছু বোঝার আগেই কিছুক্ষণ পর শশুর লোকজন নিয়ে আমার উপর হামলা চালায়
একপর্যায়ে আমার টাকা পয়সানিয়ে যায় গেছে। আমি প্রয়োজন সুইসাইড করি তাহলে আমার শ্বশুর ও আমার স্ত্রী সহ লোকজন দায়ী থাকিবে এমন কথাগুলো জামাই জাহিদ। ১৩ ই সেপ্টেম্বর ২০২৬ ইং রোজ রবিবার এমন এক ঘটনার রূপ নিয়েছে।
‎বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন আন্ধারমানিক এলাকায় সুদূর খুলনা থেকে স্ত্রীর খোঁজে এসে শ্বশুরবাড়ির লোকজনের হাতে বেধড়ক মারধর ও ছিনতাইয়ের শিকার হয়েছেন জাহিদ নামের এক যুবক। ভুক্তভোগীর অভিযোগ, বাধা অতিক্রম করে স্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তাকে অন্যায়ভাবে পিটিয়ে নগদ টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয় এবং স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি।
‎স্থানীয় সূত্র ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, খুলনার বাসিন্দা জাহিদ তার স্ত্রী লামিয়া খাতুনের (২৫) সাথে দেখা করার উদ্দেশ্যে কাজিরহাট থানার আন্ধারমানিক গ্রামে শ্বশুর মালেক কাজীর (৫৫) বাড়িতে আসেন। তবে শ্বশুরবাড়ির লোকজন তাকে বাড়িতে ঢুকতে না দিয়ে চড়াও হয়। একপর্যায়ে শ্বশুর মালেক কাজীসহ স্থানীয় পরিবারের সদস্যরা তাকে এলোপাতাড়ি মারধর করেন। এসময় জাহিদের কাছে থাকা প্রয়োজনীয় টাকা-পয়সা ও জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
‎জাহিদ অভিযোগ করে জানান, শত বাধা ও দূরত্ব অতিক্রম করে স্ত্রীর কাছে আসার পরও তাকে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে। কোন অপরাধ না থাকা সত্ত্বেও শ্বশুরবাড়ির প্রভাবশালী সদস্যরা তাকে মারধর ও লাঞ্ছিত করে তাড়িয়ে দেয়।
‎এ ঘটনার পর ভুক্তভোগী যুবক জাহিদ জীবনের নিরাপত্তা এবং ন্যায়বিচারের স্বার্থে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কাজিরহাট থানা প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার ও প্রয়োজনীয় আইনি সহায়তার জোর দাবি জানিয়েছেন।
‎এ বিষয়ে কাজিরহাট থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ বা অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews