1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে ঈদের আগে ২৫ চোরাই গরু জব্দ ! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে হত্যার হুমকি উজিরপুরে সানুহার-ধামুরা সড়ক সংস্কার কাজের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সান্টু স্ত্রীকে দেখতে খুলনা থেকে কাজিরহাটে নতুন জামাই, শ্বশুরের লোকজনের হামলার অভিযোগ উজিরপুরে বাসে যাত্রীর ছদ্মবেশে গাঁজা বহন, দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বেতাগীতে স্কুলে শর্ট সার্কিট, আতঙ্কে আহত ১৫ শিক্ষার্থী বরিশালে পৃথক অভিযানে ২৯ জন গ্রেফতার আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

মেহেন্দিগঞ্জে ঈদের আগে ২৫ চোরাই গরু জব্দ !

  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৫২ 0 বার সংবাদি দেখেছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।। 

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বরিশালের মেহেন্দিগঞ্জে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ গরু চোর সিন্ডিকেট। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নের বামনের চরে কম্বিং অপারেশন চালিয়ে বাছুরসহ ২৫টি চোরাই গরু জব্দ করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বেড়েছে গরু চুরি, আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন খামারিরা।
ঈদ যত ঘনিয়ে আসছে মেহেন্দিগঞ্জে গরু চুরির ঘটনাও তত বাড়ছে। চুরি আতঙ্কে উপজেলার বিভিন্ন গ্রামে খামারি ও কৃষকরা রাত জেগে গোয়ালঘর পাহারা দিচ্ছেন। তবুও থামছে না চোরের হানা।

মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিন উদ্দিনের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ পরিদর্শক মতিউর রহমান বলেন, “দেশের বিভিন্ন জেলা থেকে চুরি হওয়া গরুগুলো কোরবানির বাজারে চড়া দামে বিক্রির জন্য দড়িচর খাজুরিয়ায় এনে মজুত করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করি।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, দড়িচর খাজুরিয়া ইউনিয়নের বিভিন্ন বাড়ির গোয়ালঘরে এখনও ৫০টির বেশি চোরাই গরু লুকিয়ে রাখা হয়েছে। একইসঙ্গে চরএককরিয়া ইউনিয়নের দাদপুর চরে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. মকিম তালুকদারের ইটভাটা সংলগ্ন এলাকায় স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেটও ঈদ সামনে রেখে চোরাই গরু মজুত করেছে বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত কয়েক মাস আগেও দাদপুর চর থেকে ৭টি চোরাই গরু উদ্ধার ও একজনকে আটক করেছিল পুলিশ। তবে সিন্ডিকেটের মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।

বারবার চোরাই গরু জব্দ করে নতুন সংকটে পড়েছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। প্রকৃত মালিক না পাওয়ায় মাসের পর মাস জব্দকৃত গরুর ভরণপোষণের দায়িত্ব নিতে হচ্ছে তাদেরই।

নাম প্রকাশে অনিচ্ছুক থানার এক এএসআই বলেন, “তিন-চার মাস আগে জব্দ করা ৭টি গরুর মালিক আজও মেলেনি। আইনশৃঙ্খলা রক্ষার মূল কাজ বাদ দিয়ে আমাদের এখন গরুর ঘাস-পানি, গোসল আর যত্ন নিয়েই দিন কাটছে। বাজারে গো-খাদ্যের দামও আকাশছোঁয়া। আজ আবার ২৫টি গরু জব্দ করলাম। জানি না এগুলো কতদিন আমাদের পালতে হবে।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন বলেন, চোরাই গরু উদ্ধার ও সিন্ডিকেট ধরতে আমাদের অভিযান চলমান আছে। জব্দকৃত গরুগুলো আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে গোপনে মজুত রাখা বাকি গরু উদ্ধার ও চোর চক্রের মূল হোতাদের গ্রেপ্তারে অভিযান আরও জোরদার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews