1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে বিশেষ অভিযানে মাদকসহ ৭ জন গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গৃহবধূর কামড়ে আঙুল হারাল চোর, তবুও নিয়ে পালাল মোবাইল শহিদদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত দেশ পেয়েছি : তথ্যমন্ত্রী রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০ সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবি গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা জুলাই গণ-অভ্যুত্থান দিবস আজ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল। দোয়া কি সত্যিই ভাগ্য বদলে দিতে পারে, ইসলাম যা বলে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

বরিশালে বিশেষ অভিযানে মাদকসহ ৭ জন গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১০৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক : বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। মহানগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখার সমন্বয়ে পরিচালিত এ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) বিএমপি মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে পুলিশ ৩০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা এবং একটি কালো রঙের ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করে। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১ জন এবং পূর্বের বিভিন্ন মামলার আরও ৪ জন আসামিকে আটক করা হয়। সব মিলিয়ে মোট ৭ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিএমপি।

পুলিশ কর্মকর্তারা জানান, নগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে মহানগরজুড়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews