1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হজ পালনে গিয়ে ৪১ বাংলাদেশির মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

হজ পালনে গিয়ে ৪১ বাংলাদেশির মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১২২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে ৪১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে মক্কা বাংলাদেশ হজ অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

 

নিহতদের মধ্যে ২৭ পুরুষ ও ১৪ নারী রয়েছেন। তাদের মধ্যে মক্কায় ৩০ এবং মদিনায় ১১ জন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

 

সর্বশেষ সোমবার মারা যাওয়া দুই হজযাত্রী হলেন মো. আবদুল মজিদ ও মো. শাহজাহান আলী। আবদুল মজিদের বাড়ি নওগাঁ জেলায়। তিনি মদিনায় মারা যান। অন্যদিকে শাহজাহান আলীর বাড়ি ঢাকার খিলগাঁও এলাকায়। তিনি মক্কায় ইন্তেকাল করেন।

 

এদিকে পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৭ হাজার ৬৮৯ হাজি দেশে ফিরেছেন।

 

এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট ছেড়ে যায় ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট যায় ২১ মে। ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে থেকে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

 

২০২৬ সালের হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার ৫০০ জন সৌদি আরবে গেছেন। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেছেন।

 

সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি মুসল্লি পবিত্র হজ পালন করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews