1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে পিআইবির উদ্যোগে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

গৌরনদীতে পিআইবির উদ্যোগে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ

  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি।।

১৩ জুন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক গণমাধ্যম চর্চার মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-এর উদ্যোগে গৌরনদীতে তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার গৌরনদীতে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।

 

কর্মশালায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান যুগে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি জনস্বার্থে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

অনুষ্ঠানে গৌরনদী প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার কাওছার। তিনি বলেন, সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে পিআইবির এ উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।

 

প্রশিক্ষণে সংবাদ সংগ্রহ ও উপস্থাপন, তথ্য যাচাই, নৈতিক সাংবাদিকতা, ডিজিটাল মিডিয়ার কার্যকর ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কর্মক্ষেত্রে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews