1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পরকীয়া সম্পর্কের জেরে হত্যাকাণ্ড, র‍্যাবের হাতে মূলহোতা আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

পরকীয়া সম্পর্কের জেরে হত্যাকাণ্ড, র‍্যাবের হাতে মূলহোতা আটক

  • প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৪৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর।।

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার আলোচিত নমিতা রানী হত্যা মামলার মূলহোতা ও প্রধান অভিযুক্ত কামাল পঞ্চায়েত (৫৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল।

র‍্যাব-৮ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর একটি আভিযানিক দল গত ১৪ জুন রাতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার শ্রীপুর এলাকা থেকে কামাল পঞ্চায়েতকে গ্রেফতার করে। তিনি ইন্দুরকানী উপজেলার দক্ষিণ চন্ডিপুর এলাকার মৃত আবু পঞ্চায়েতের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভিকটিম নমিতা রানী পালের (৬০) পুত্রবধূ বন্যা রানী পালের (৩২) সঙ্গে দীর্ঘদিন ধরে কামাল পঞ্চায়েতের পরকীয়া সম্পর্ক ছিল। এ কারণে তিনি প্রায়ই নমিতা রানীর বাড়িতে যাতায়াত করতেন। ভিকটিম ও তার স্বামী ওই সম্পর্কের বিরোধিতা করলে অভিযুক্তরা তাদের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে এবং হত্যার পরিকল্পনা করে বলে অভিযোগ রয়েছে।

গত ২৮ মে বিকেল থেকে রাতের মধ্যে ইন্দুরকানী উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ কলারন গ্রামে নিজ বাড়ির সামনের বারান্দায় নমিতা রানী পালকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে তার গলায় নখের আঁচড় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে ইন্দুরকানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের পর থেকেই র‍্যাব-৮, সিপিএসসি, বরিশাল ছায়া তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, প্রধান অভিযুক্ত কামাল পঞ্চায়েত এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইন-শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। তবে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে র‍্যাব তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব-৮ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান (পিপিএম-সেবা) জানান, গ্রেফতারকৃত কামাল পঞ্চায়েতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইন্দুরকানী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews