1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে নাগরিক টেলিভিশনের দায়িত্ত্বে সাংবাদিক শাহীন হাসান, বিভিন্ন মহলের শুভেচ্ছা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জ সমিতি ভবনে ৭ আগস্ট PMHSAA-এর নির্বাচন! ৯ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। বরিশাল-পটুয়াখালীসহ ৮ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস বরিশালে স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে তরুণী! বাংলাদেশ বেতার বরিশালে নিয়োগ পেলেন সাংবাদিক সাঈদ পান্থ নলছিটিত প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্প ও ভাতা কার্যক্রমে অনিয়মের অভিযোগ গৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার। পেয়ারা বাগানে বাড়ছে পর্যটক, নেই পর্যাপ্ত নিরাপত্তা আগৈলঝাড়ায় উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন বরিশালে নাগরিক টেলিভিশনের দায়িত্ত্বে সাংবাদিক শাহীন হাসান, বিভিন্ন মহলের শুভেচ্ছা 

বরিশালে নাগরিক টেলিভিশনের দায়িত্ত্বে সাংবাদিক শাহীন হাসান, বিভিন্ন মহলের শুভেচ্ছা 

  • প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩৩ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল প্রতিনিধি :

বরিশালের পেশাদার সাংবাদিক শাহীন হাসান বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নাগরিক টিভির বরিশাল প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন। তিনি বরিশাল প্রেসক্লাবের কার্যকরি নির্বাহী কমিটির সদস্য এবং বরিশাল সাংবাদিক ফোরামের (বিএসএফ) সাধারণ সম্পাদক।

দীর্ঘদিন ধরে বরিশালের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, জনদুর্ভোগ, উন্নয়ন, রাজনীতি, সামাজিক ও মানবিক বিষয় নিয়ে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন শাহীন হাসান। মাঠপর্যায়ে দায়িত্বশীল সংবাদ সংগ্রহ এবং বস্তুনিষ্ঠ প্রতিবেদনের মাধ্যমে তিনি বরিশালের সাংবাদিক অঙ্গনে একজন পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শাহীন হাসান স্থানীয় দৈনিক পত্রিকা বরিশাল বার্তার প্রতিষ্ঠা লগ্নে ওয়ার্ড প্রতিনিধি হিসেবে ২০০৬ সালে কাজ শুরু করেন। এরপর পর্যায়ক্রমে যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দৈনিক বাংলার বনে , দৈনিক দক্ষিণ অঞ্চল, বার্তা সম্পাদক পদে দৈনিক সত্য সংবাদ, দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকায় দায়িত্ব পালন করেন। জাতীয় দৈনিক আমাদের সময় এবং দৈনিক মানবকণ্ঠেও বরিশাল প্রতিনিধি হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়া স্যাটেলাইট টেলিভিশন মাই টিভি এবং বাংলাভিশনে দীর্ঘ ১৫ বছর কাজ করেছেন শাহীন হাসান।

 

এ দিকে নাগরিক টেলিভিশনের বরিশালের দায়িত্ব পাওয়ায় তাকে এবং নাগরিক টিভি কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল সদর আসনের এমপি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, জামায়েত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এড. মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আবু নাসের মোঃ রহমাতুল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান সাব্বির সহ রাজনৈতিক, সহকর্মী সাংবাদিক, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews