1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সমাবেশে ফোন হারানোর ঘটনা ‘অস্বাভাবিক’: রুমিন ফারহানা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল ১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের

সমাবেশে ফোন হারানোর ঘটনা ‘অস্বাভাবিক’: রুমিন ফারহানা

  • প্রকাশিত : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৪৬৮ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // কুমিল্লা শহরের টাউন হল মাঠে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনাটি ‘অস্বাভাবিক’ হিসেবে দেখছেন বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।

গত শনিবার বিএনপির সমাবেশের আগের রাতে সমাবেশস্থলে মোবাইল ফোন হারানোর কথা জানান তিনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রুমিন ফারহানা।

তিনি বলেন, ‘আমার ব্যাগে দুটি মোবাইল ফোন ছিল। যদি চোর হতো তাহলে দুটি ফোনই নিয়ে যেত এবং সেই সঙ্গে ৭ হাজারের মতো টাকাও ছিল, সেটাও নিতে পারত। কিন্তু দেখলাম শুধু আমার যে ফোনে নানা রকম তথ্য ছিল সেটাই নেওয়া হয়েছে। একে আমি স্বাভাবিক বলে মেনে নিতে পারছি না।’

কুমিল্লার কোতোয়ালি মডেল থানা সূত্র জানিয়েছে, ফোন হারানোর অভিযোগে সমাবেশের পর থেকে গতকাল রাত ৯টা পর্যন্ত থানায় ৭১ জন জিডি করেছেন। তাদের মধ্যে রুমিন ফারহানা ছাড়াও চিত্রনায়ক হেলাল খান রয়েছেন।

রুমিন জানান, সমাবেশের আগের দিন শুক্রবার রাত ৯টার দিকে তিনি সমাবেশস্থলে যান। তার ভাষ্য অনুযায়ী, তখনই সেখানে মিনি সমাবেশ শুরু হয়ে যায়।

তিনি বলেন, ‘আমি সবাইকে শান্ত করতে কথা বলতে শুরু করেছিলাম। যখন বক্তব্য দিচ্ছিলাম তখন আমার ব্যাগ ছিল পিএসের কাছে। বক্তব্য শেষ করতেই আমার পিএস জানান, আমার ব্যাগ টান দিয়ে ধরা হয়েছিল। বিষয়টি তখন পাত্তা দিইনি। এরপর যখন গাড়িতে উঠছি তখন ব্যাগ খুলে দেখি আমার দুটি মোবাইলের একটিও নেই।’

রুমিন জানিয়েছেন, তার ব্যাগে দুটি আইফোন ছিল। এর মধ্যে একটি শুধু কথা বলার জন্য, অন্যটিতে ডেটা ব্যবহার করা হতো।’

রুমিন ফারহানার পিএস জাহাঙ্গীর হোসাইন জানিয়েছেন, তার হাতেই ব্যাগটি ছিল। একপর্যায়ে তার পায়ের ওপর কেউ চাপ দেয় ও জুতা অর্ধেক খুলে যায়। তিনি বসে জুতা ঠিক করার সময় তার পিঠে আঘাত করা হচ্ছিল। পরে দেখতে পান ব্যাগের মুখ খোলা।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মদ সনজুর মোর্শেদ বলেন, আজ দুপুর পর্যন্ত রুমিন ফারহানার ফোন পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews