শনিবার দুপুর ২টায় শহীদ জিয়া স্মৃতি সংসদ, বরিশাল জেলা ও মহানগরের যৌথ আয়োজনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসাইন বাবলু এবং হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মীর তানভীর আহমেদ ও বরিশাল জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মো. রিয়াজ হাসান।
বৃক্ষরোপণ কর্মসূচিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকবৃন্দ, বরিশাল মহানগর ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ শহীদ জিয়া স্মৃতি সংসদের সর্বস্তরের সদস্যরা অংশ নেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি রোগী ও স্বজনদের জন্য একটি স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশ তৈরিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








