1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সানি অপারেশন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সানি অপারেশন

  • প্রকাশিত : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৫৬৬ 0 বার সংবাদি দেখেছে

খোকন হাওলাদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি // ৫২‘র ভাষা আন্দোলনের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন ও ট্রষ্ট্রের উদ্যোগে শনিবার টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে আই ক্যাম্পের উদ্ধোধন করা হয়। প্রতি তিন মাস অন্তর হতদরিদ্র মানুষের জন্য বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও চোখের সানি অপারেশনের জন্য আই ক্যাম্পের আয়োজন করা হয়।

ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির জানান, ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি তিন মাস অন্তর আই ক্যম্প করা হয়। এবারে ক্যাম্প থেকে অপারেশনের জন্য ৫৭ জনকে নির্বাচিত করে চোখে ছানি অপারেশন করা হয়েছে। এ ছাড়া তিন শত ত্রিশ জনকে ঔষাধ ও চশমা দেয়া হয়েছে। অপারেশনের রোগীদের বরিশাল আসা যাওয়া, থাকা-খাওয়া, লেন্স বসানোসহ যাবতীয় খরচ ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন ও ট্রষ্ট্রে বহন করে থাকে।

উল্লেখ্য ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন ও ট্রষ্ট্রের উদ্যোগে টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে প্রতি শনিবার ও বুধবার বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনা পয়সার হতদরিদ্র মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান খাদিজা আক্তারের সভাপতিত্বে উদ্ধোধনী অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষ হাসপাতালের চক্ষু চিকিৎসক ডাঃ এম, এ, সাইয়েদ জয়, আই ক্যাম্প প্রকল্প ক্যাম্প অর্গানাইজার কাজী মিজানুর রহমান, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম।

বক্তব্য রাখেন আই ক্যাম্পের টেকনেশিয়ান শামীম ফেরদৌস, জেসমিন নাহার, আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে সহকারী মোঃ মোফাজ্জেল হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews