
বরিশালের এয়ারপোর্ট থানার অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪৫ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এয়ারপোর্ট থানাধীন গড়িয়ারপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন পুলিশ বক্সের সামনে চেকপোস্ট পরিচালনা করে এসআই বাসুদেবের নেতৃত্বাধীন পুলিশের একটি দল।
এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে পুলিশ।
আটকরা হলেন—গৌরনদীর শরিকল ইউনিয়নের মো. হাফিজুর রহমান সিকদার (৩২) এবং খাঞ্জাপুর ইউনিয়নের মো. ইমাম হাসান (১৯)।
বিএমপি জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।