1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
তাদের সম্পর্ক না টেকায় আমার কোনো ইনভলবমেন্ট নেই: বুবলী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

তাদের সম্পর্ক না টেকায় আমার কোনো ইনভলবমেন্ট নেই: বুবলী

  • প্রকাশিত : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৬২৬ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // ঢালিউড তারকা শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের দাম্পত্য জীবন ভাঙনের নেপথ্যে বুবলী- এমন গুঞ্জন অনেকদিন থেকেই শোনা যাচ্ছিলো। তাদের সংসার ভাঙার পেছনে অনেকেই বুবলীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন!

সেসময় অপু বিশ্বাস বুবলীকে নিয়ে গণ্যমাধ্যমে নানা কথা বলেন এবং তার দিকে অভিযোগের তীর ছুঁড়েন!সম্প্রতি অপু বিশ্বাসের সাথে ভার্চুয়ালি কথার যুদ্ধে জড়ান বুবলী। দুই নায়িকার বাকযুদ্ধের বিষয়টি উঠে আসে গণমাধ্যমেও। সেই সূত্র ধরেই এবারও ‘শাকিব-অপুর বিচ্ছেদ ইস্যু’তে সামনে আসে বুবলীর নাম!

এরমধ্যে শাকিব খানের সঙ্গে বুবলীর সম্পর্ক, বিয়ে ও সন্তানের বিষয়গুলো প্রকাশ্যে আসে। তবে এসব কথা স্বীকার করলেও চারিদিকে ছড়ানো গুঞ্জন বা নানা রটনা; সেগুলো নিয়ে কোন কথা বলেন নি কেউই।

তবে এবার এসব বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন বুবলী। প্রায় ৪২ মিনিটের এক দীর্ঘ ভিডিও বার্তায় ব্যক্তি জীবনের নানা প্রসঙ্গে এই নায়িকা দাবি করে বলেন, ‘শাকিব খান ও অপু বিশ্বাসের সংসার আমি ভাঙিনি।’

সবার সম্মান রক্ষার্থে কথাগুলো আগে বলিনি উল্লেখ করে বুবলী তার অফিশিয়াল ফেসবুকে পোস্ট করা ভিডিওতে বলেন, শাকিব খান ও অপু বিশ্বাস দুজনেই ম্যাচিউরড। কারো প্ররোচনায় পড়ে তাদের সংসার ভাঙবে এটা হতে পারে না। যদি কোনো ব্যক্তির সিদ্ধান্ত না থাকে তাহলে অন্য কারও ব্যক্তির সিদ্ধান্তে কখনো কারও সংসার ভাঙতে পারে না।

”যদি কোনো সম্পর্কে সমস্যা হয় সেই মানুষ যদি অন্য জায়গায় যুক্ত হয় বা বিয়ে করে, যাকে বিয়ে করে তার কি দোষ হয় অতীতের সম্পর্ক ভাঙার জন্য? আসলে তাদের সম্পর্ক না টেকায় আমার কোনো ইনভলবমেন্ট নেই।”

অনেকের প্রশ্ন, শাকিব-অপুর ভেঙে যাওয়া সংসারে জন্ম নেয়া আব্রাম খান জয়ের জন্মদিন কেন বুবলী বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন? এ প্রসঙ্গে বুবলী দাবী করেন, জয়ের ব্যাপারে আমার স্বামী ও সন্তানের বাবা শাকিব খানকে সবসময় পজিটিভভাবে দেখতে বলে আসছি। হয়তো মানুষের সামনে এটা প্রকাশ করিনি। জয় কোন স্কুলে পড়বে, তার সুন্দর ভবিষ্যতের জন্য সবসময় পজিটিভ বলেছি। এটা শাকিব খান ভালো করেই জানেন।

বুবলী বলেন, জয়ের আগের বছরগুলোর জন্মদিনে আমার নিজের সন্তান ছিল। তখন তো আমি বেবিবাম্পের ছবি প্রকাশ করিনি। এবার আমি আমার আবেগের জায়গা থেকে শেয়ার করেছিলাম। এটা নিয়ে কখনো শাকিব খানকে অভিযোগ করিনি। শুধু এটি কেন, কোনো কিছু নিয়ে অভিযোগ নেই। আমি শুরু থেকে কখনো কোনো ভুল স্টেটমেন্ট দেইনি। হয়তো আমি অন্যভাবে উত্তর দিয়েছি। আসলে তখন আমার বলার কিছু ছিল না।

শেহজাদ খান বীর প্রসঙ্গে বুবলী বলেন, আজকে আমার সন্তানের প্রায় তিন বছর বয়স। এই সময়ে তার (শাকিব) কাছ থেকে টাকা নেইনি। তবে আমেরিকা থাকাকালীন অনেক টাকা খরচ হয়েছে। শাকিব খান আমাকে ১৫ হাজার ডলার দিয়েছিলেন। বাকি ৩০ হাজার ডলার আমি খরচ করেছি। সন্তানের বাবা হিসেবে শাকিব যদি কিছু ফিল করে দিতে চায়, তবে সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার।

বুবলী তার জন্মদিনে শাকিবের কাছ থেকে হিরের নাকফুল উপহার পেয়েছেন গণমাধ্যমে জানিয়েছিলেন। শাকিব বিষয়টি অস্বীকার করেন। এ প্রসঙ্গ টেনে বুবলী বলেন, আমি যদি এখন এই বিষয়টি প্রমাণ করতে যাই তাহলে শাকিব খানকে অসম্মান করা হয়। এ নিয়ে আমি কথাই বলতে চাই না।

উল্লেখ্য, ২০২০ সালের ২১ মার্চ পুত্র সন্তানের জন্ম দেন বুবলী। ছেলের নাম রেখেছেন শেহজাদ খান। বুবলীর কাছ থেকে পাওয়া তথ্য, ২০১৮ সালের ২০ জুলাই তারা বিয়ে করেন। তবে শোনা যাচ্ছে, শাকিব-বুবলীর মধ্যে দূরত্ব বেড়েছে। সন্তান বীরকে আগলে রাখলেও বুবলীর থেকে দূরে সরে গেছেন শাকিব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews