1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় খেলার সমর্থন নিয়ে সংঘর্ষ, নিহত ১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

ভোলায় খেলার সমর্থন নিয়ে সংঘর্ষ, নিহত ১

  • প্রকাশিত : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৬৬৪ 0 বার সংবাদি দেখেছে

ভোলায় খেলার সমর্থন নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হৃদয় নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সদরের ধনিয়া ইউনিয়নের চেউয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় ওই গ্রামের ইব্রাহিমের ছেলে।
এ ঘটনায় আহত অপর ৬ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কবির হোসেন জানান, বিশ্বকাপ ফুটবল খেলার সমর্থন নিয়ে হৃদয়ের সঙ্গে সুজন, ইউনুস ও খলিলের বিরোধ হয়। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজজনা ছিল।

মঙ্গলবার রাতে স্থানীয় চেউয়াখালি বাজারে উভয় গ্রুপের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়।

ভোর ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় হৃদয়কে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তিনি আরও বলেন, সব আসামি পুলিশের নজরদারিতে রয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews