1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে রক্ত দিলেন দায়িত্বরত চিকিৎসক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে রক্ত দিলেন দায়িত্বরত চিকিৎসক

  • প্রকাশিত : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১১ 0 বার সংবাদি দেখেছে
রোগীর জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন। স্বজনরা চেষ্টা করেও পাচ্ছিলেন না রক্তদাতা। এমন পরিস্থিতিতে এগিয়ে এসে নিজেই রক্ত দিলেন চিকিৎসক। মানবিকতার এই দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহিদুল ইসলাম তুহিন।

জানা গেছে, গত ৩১ অক্টোবর ‘ইনকমপ্লিট অ্যাবরশন’ নিয়ে এক গর্ভবতী নারী উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষায় তার হিমোগ্লোবিনের মাত্রা অনেক কম পাওয়া যায়। পাশাপাশি চলছিল রক্তক্ষরণ। এ অবস্থায় রোগীকে দ্রুত রক্ত দেওয়ার প্রয়োজনীয়তার কথা জানান চিকিৎসক। রোগীর রক্তের গ্রুপ ছিল এ পজিটিভ।

কিন্তু পর দিন সকাল পর্যন্ত স্বজনরা রক্তের ব্যবস্থা করতে পারেননি। বিষয়টি জানতে পেরে রোগীর পাশে দাঁড়ান চিকিৎসক তুহিন। নিজের রক্তের গ্রুপ রোগীর সঙ্গে মিলে যাওয়ায় হাসপাতালের দায়িত্ব পালনের ব্যস্ততার মধ্যেই তিনি নিজেই রক্তদান করেন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডা. মাহিদুল ইসলাম তুহিন উজিরপুরে জরুরি রক্তদাতার সংকটের বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, নিজের রক্তের গ্রুপ মিলে যাওয়ায় এবার রোগীকে রক্ত দিতে পেরেছেন। কিন্তু অন্য কোনো গ্রুপের রক্ত প্রয়োজন হলে কীভাবে দ্রুত ব্যবস্থা করা যাবে, তা নিয়ে উদ্বেগ রয়েছে।

এ জন্য উজিরপুরে সক্রিয় স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন গড়ে তোলা এবং জরুরি প্রয়োজনে রক্তদাতাদের সঙ্গে যোগাযোগের কার্যকর নেটওয়ার্ক তৈরিতে স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews