1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজিরহাটে কোচিং সেন্টারের কাঠের মাচা ভেঙে ৫০ শিক্ষার্থী আহত, গুরুতর ৩ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জের কালিকাপুরে বিনিয়োগের প্রলোভনে বিধবার ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ লতা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক ছাত্র ও যুবনেতা কামাল ফুটবলারের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন গোলরক্ষক এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারে, সতর্ক করলেন রাষ্ট্রপতি ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ এইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সুখবর! দুই মাসের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ হবে: প্রধানমন্ত্রী সাংবাদিককে গালিগালাজ করে মোবাইল কেড়ে নিলেন পরীমনি তাহসিফ হত্যা মামলায় দিশাকে ফের তিন দিনের রিমান্ডে

কাজিরহাটে কোচিং সেন্টারের কাঠের মাচা ভেঙে ৫০ শিক্ষার্থী আহত, গুরুতর ৩

  • প্রকাশিত : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২২ 0 বার সংবাদি দেখেছে

রাসেল কবির, মেহেন্দিগঞ্জ

বরিশালের মেহেন্দিগঞ্জের কাজিরহাটে একটি কোচিং সেন্টারের কাঠের মাচা ভেঙে অন্তত ৫০ শিক্ষার্থী নিচে পড়ে আহত হয়েছে। এদের মধ্যে তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাজিরহাট বাজারের পশ্চিম প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। আহত তিন শিক্ষার্থী হলো পঞ্চম শ্রেণির মুসা, অষ্টম শ্রেণির তালেব ও ষষ্ঠ শ্রেণির লাবিব। তারা সবাই ২ নম্বর লতা ইউনিয়নের সন্তোষপুর নেছারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজিরহাট বাজারের পশ্চিম পাশে সড়কসংলগ্ন টিনশেডের একটি দোকানের কাঠের মাচায় কোচিং কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। দোকানটি সন্তোষপুর গ্রামের কবির সরদারের। দীর্ঘদিন ধরে দোকানটি ভাড়া নিয়ে কোচিং সেন্টার পরিচালনা করছেন সন্তোষপুর নেছারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক মোহাম্মদ নিজাম উদ্দিন।

 

ঘটনার দিন সেখানে প্রায় ৫০ জন শিক্ষার্থী অবস্থান করছিল। এ সময় হঠাৎ কাঠের মাচাটি ভেঙে পড়লে শিক্ষার্থীরা নিচে পড়ে আহত হয়। গুরুতর আহত তিন শিক্ষার্থী কাজিরহাট ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের অভিভাবকেরা ঘটনাস্থলে ছুটে আসেন।

 

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, কোচিং সেন্টারে পাঠদানের সময় এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকলে বিষয়টি তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রভাষক মোহাম্মদ নিজাম উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews