1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লতা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক ছাত্র ও যুবনেতা কামাল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

লতা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক ছাত্র ও যুবনেতা কামাল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৪৯ 0 বার সংবাদি দেখেছে

মোঃ রাসেল কবির মেহেন্দিগঞ্জ বরিশাল // বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিয়ার থানা ২ নং লতা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন মোঃ কামাল হাওলাদার তিনি বর্তমানে ২ নং লতা ইউনিয়নের সাবেক ছাত্র ও যুব নেতা।
রাজনৈতিক অঙ্গনে পথচলার পাশাপাশি একজন সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন মো; কামাল হালদার । এলাকার মানুষের ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন নিয়ে ২ নং লতা ইউনিয়নের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চান তিনি।
তার প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে ২ নং লতা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে আলোচনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে ইউনিয়নের তরুণ সমাজের মধ্যে এ নিয়ে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে বলে জানা গেছে।
মোঃ কামাল হাওলাদার জানান, স্থানীয় মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, এলাকার উন্নয়নে কাজ করা এবং সাধারণ মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দেওয়াই তার মূল লক্ষ্য। তিনি মনে করেন, জনপ্রতিনিধিত্বের মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং এলাকার সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা।
চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের সুযোগ পেলে দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে ২ নং লতা ইউনিয়নকে একটি উন্নত, সুন্দর ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
এ লক্ষ্যে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews