1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ব্যাগে মিললো ২০ কেজি হরিণের মাংস, গ্রেপ্তার ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ব্যাগে মিললো ২০ কেজি হরিণের মাংস, গ্রেপ্তার ২

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১০ 0 বার সংবাদি দেখেছে

পিরোজপুর প্রতিনিধি // পিরোজপুরের মঠবাড়িয়ায় মোটরসাইকেলে করে হরিণের মাংস পরিবহনের সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের সাথে থাকা একটি ব্যাগ থেকে আনুমানিক ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনের একজন পল্লী বিদ্যুতের কর্মী।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মঠবাড়িয়া পৌরসভার বহেরাতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের আব্দুল মালেকের ছেলে সোহাগ হোসেন (৪০) এবং বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাছকাটা গ্রামের মো. শাহজাহানের ছেলে মিরাজুল ইসলাম (৩৮)। মিরাজুল ইসলাম পল্লী বিদ্যুতে চাকরি করেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হৃদয় চাকলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে বহেরাতলা এলাকায় অভিযান চালান। এ সময় মোটরসাইকেলে করে যাওয়া দুই ব্যক্তিকে সন্দেহ হলে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের সাথে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে আনুমানিক ২০ কেজি হরিণের মাংস পাওয়া যায়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা মাংস জব্দ করে পুলিশ। একই সঙ্গে দুজনকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেলে করে হরিণের মাংস পরিবহনের সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews