1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্বামী-সন্তানদের জন্য দোয়া চাইলেন চিত্রনায়িকা বর্ষা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

স্বামী-সন্তানদের জন্য দোয়া চাইলেন চিত্রনায়িকা বর্ষা

  • প্রকাশিত : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৭ 0 বার সংবাদি দেখেছে

বিনোদন ডেস্ক // ব্যাংকঋণ পরিশোধ না করায় চিত্রনায়ক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল ও তার স্ত্রী খাদিজা পারভীনকে (বর্ষা) আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। অনন্ত জলিলের মালিকানাধীন প্রতিষ্ঠান এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে পাওনা ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা পরিশোধের নোটিশ পাঠানো হয়েছে। ঋণের অর্থ পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে আদালতে মামলা করার কথা জানিয়েছে ব্যাংকটি।

ঋণগ্রস্ত হয়ে পড়ার খবর প্রকাশ্যে আসার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অনন্ত জলিল-বর্ষা দম্পতি। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও চলছে চর্চা। কেউ কেউ তাদেরকে কটাক্ষ করেও মন্তব্য করেছেন। তবে নেটিজেনদের বড় অংশ সরকারকে ব্যবসায়ী অনন্ত জলিলের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। কারণ তার প্রতিষ্ঠানে ১২ হাজার লোক চাকরি করেন। এ পরিস্থিতিতে সকলের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানালেন চিত্রনায়িকা বর্ষা।

মানুষের ভালোবাসা সাহস ও অনুপ্রেরণা জোগায় বলে জানিয়েছেন বর্ষা। তিনি বলেন, ‘আশা করি, আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমাদের জন্য আপনাদের এত সুন্দর দোয়া, ভালোবাসা ও আন্তরিকতার জন্য মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। সত্যিই, আপনাদের এই ভালোবাসা আমাদের অনেক সাহস ও অনুপ্রেরণা দেয়।’

বর্তমান ব্যবসায়ীক সংকটের প্রসঙ্গ টেনে বর্ষা বলেন, ‘জীবনে ব্যবসা-বাণিজ্য কিংবা পরিস্থিতি সব সময় একরকম থাকে না। কখনো ভালো সময় আসে, কখনো একটু কঠিন সময়ের মধ্যদিয়ে যেতে হয়, এটাই জীবনের বাস্তবতা। আমরা বিশ্বাস করি, আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। তার ওপর ভরসা রেখেই সামনে এগিয়ে যেতে চাই।’

সবার কাছে দোয়া প্রার্থনা করে বর্ষা বলেন, ‘আপনারা সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সবার রিজিকে বরকত দেন এবং আমাদের দেশের প্রতিটি মানুষকে শান্তিতে ও ভালোভাবে থাকার তৌফিক দান করেন।’

স্বামী-সন্তানদের জন্য দোয়া প্রার্থনা করেছেন বর্ষা। অভিনেত্রীর ভাষ্য, ‘বিশেষ করে আমার জন্য, আমার স্বামীর জন্য, আমার সন্তানদের জন্য এবং আমাদের পুরো পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সব বিপদ-আপদ থেকে হেফাজত করেন, জীবনের প্রতিটি পদক্ষেপ সহজ করে দেন এবং আমাদের সবার মনের নেক ইচ্ছাগুলো পূরণ করেন। আপনাদের সবার প্রতি রইল অনেক ভালোবাসা ও আন্তরিক কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, আমাদের দোয়ায় রাখবেন।’

কয়েক দিন আগে ব্যাংক ঋণ ও আইনি নোটিশ পাঠানোর বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অনন্ত জলিল। ঋণ করার কারণ ব্যাখ্যা করে এই চিত্রনায়ক বলেন, ‘করোনার সময় প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে শ্রমিকদের কাজ না থাকলেও বসিয়ে বসিয়ে বেতন-ভাতা দিয়েছি। সেই ঋণের সুদসহ বর্তমানে বিপুল অঙ্কের দেনা তৈরি হয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews