1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৯ 0 বার সংবাদি দেখেছে

সোহেল খন্দকার (ঝালকাঠি) প্রতিনিধি // ঝালকাঠির রাজাপুর থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশীদ হাওলাদার উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় রাজাপুর থানায় ওসির নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকরা বিভিন্ন অভিযোগ তুলে ধরলে নবাগত ওসি সাংবাদিকদের বলেন চুরি এবং মাদকের বিষয়টি কঠোর হার্ড লাইনে থাকবেন বলে জানিয়েছেন এবং যে কোন বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে ওসির সাথে সরাসরি দেখা করে অভিযোগ জানাতে পারবে বলে জানিয়েছেন।
তিনি আরো বলেন উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি,ব্যাটারি চালিত ইজি বাইকের যানজট নিরসন, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতসহ সকল বিষয় কঠোর অবস্থানে থাকবেন।
তিনি আরো বলেন রাজাপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews