1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩০ 0 বার সংবাদি দেখেছে

সুমন বিশ্বাস (স্টাফ রিপোর্টার) // ডৌয়াতলা বাজারে বেপরোয়া গতির টমটম কেড়ে নিল এক শিক্ষিকার প্রাণ। ক্লাস শেষে ছোট্ট শিশুকে কোলে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। হয়তো অপেক্ষা করছিলেন নিরাপদে বাড়ি ফেরার, হয়তো ভাবছিলেন শিশুটিকে নিয়ে আবারও ফিরবেন আপন ঠিকানায়। কিন্তু ঘাতক টমটমের বেপরোয়া ছুটে আসা মুহূর্তেই থামিয়ে দিল তাঁর জীবনের পথচলা। মায়ের কোলেই থাকা শিশুটি প্রাণে বেঁচে গেলেও সড়কে নিথর হয়ে পড়ে রইলেন মা। একটি দুর্ঘটনায় মুহূর্তেই নিভে গেল একটি প্রাণ, শূন্য হয়ে গেল একটি পরিবার। এমন হৃদয়বিদারক ঘটনায় শোকের পাশাপাশি ক্ষোভে ফুঁসছে স্থানীয় মানুষ। আজ সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ডৌয়াতলা বাজারের হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষিকার নাম আসমা বেগম (৩২)। তিনি ডৌয়াতলা বাজারের গাজী প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষিকা এবং উত্তর গুদিঘাটা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মন্নান মিয়ার মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, ক্লাস শেষ করে কোলে ছোট্ট শিশুকে নিয়ে বিএনপি অফিসের সামনে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন আসমা বেগম। এ সময় ইট-বালু বহনকারী (স্থানীয়ভাবে ডায়া নামে পরিচিত) একটি টমটম বেপরোয়া গতিতে ওই সড়ক দিয়ে যাচ্ছিল। চালকের নিয়ন্ত্রণহীন গতির কারণে টমটমটি তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গাড়ির নিচে পড়ে গুরুতরভাবে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর কোলে থাকা শিশুটি প্রাণে বেঁচে যায়। কিন্তু শিশুটি বেঁচে থাকলেও হারিয়ে ফেলে তার মায়ের স্নেহের আশ্রয়। একজন শিক্ষিকার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। যে মানুষটি প্রতিদিন শিশুদের হাতে বই তুলে দিয়ে আলোকিত ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখাতেন, সেই মানুষটিই আজ সড়কের বেপরোয়া গতির বলি। তাঁর শিক্ষার্থীরা আর শ্রেণিকক্ষে তাঁকে দেখতে পাবে না, আর কোনো শিশু শুনবে না তাঁর স্নেহমাখা ডাক। একটি পরিবারের কাছে এই মৃত্যু শুধু একজন মানুষের চলে যাওয়া নয় বরং অসংখ্য স্বপ্ন ও আশার অপমৃত্যু। এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শিক্ষার্থী, ছাত্র-জনতা ও সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় ঘাতক টমটম চালকের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews